https://ganbichchitra.blogspot.com/google785737830bcedd5c.htm www.ganbichchitra.blogspot.com: MS Excell Tutorial

জ্ঞান বিচিত্রা জ্ঞানের আলো,জ্ঞানের সন্ধানে সবাই চলো

AD BANNER
IT World Bangla

রাগ হল এমন একটি বাতাস যা বিবেকের প্রদীপ নিভিয়ে দেয়

মুক্ত বিশ্বাস হচ্ছে সকল সাফল্য, সকল অর্জনের ভিত্তি। বিশ্বাসই রোগ নিরাময় করে, মেধাকে বিকশিত করে, যোগ্যতাকে কাজে লাগায়, দক্ষতা সৃষ্টি করে। ব্যর্থতাকে সাফল্যে আর অশান্তিকে প্রশান্তিতে রূপান্তরিত করে।

আপনার জীবনের চিন্তাভাবনাকে বদলে দিতে পারে

নিয়ত বা অভিপ্রায় হচ্ছে মনের লাগাম। নিয়ত মনকে নিয়ন্ত্রন করে, দেহকে সঠিক পথে পরিচালিত করে, দেহ-মনে নতুন বাস্তবতার জন্ম দেয়

আপনার জীবনের চিন্তাভাবনাকে বদলে দিতে পারে

ব্যক্তিগত খেয়াল বা আবেগ আর জীবনের লক্ষ্যকে এক করে ফেলবেন না। লক্ষ্যকে যখন সর্বোচ্চ গুরুত্ব দেবেন তখন তা আপনাব্যর্থরা অবচেতনভাবে ব্যর্থতার সঙ্গে নিজেদের সংযুক্ত করে। সচেতনভাবে সাফল্যের সঙ্গে একাত্ম হলে সহপাঠী বা প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক আর বন্ধুত্ব এক নয়। চেতনা ও আদর্শের মিল রয়েছে এমন কারো সঙ্গেই বন্ধুত্ব হতে পারে।সাফল্যই আপনার দিকে আকৃষ্ট হবে।কে আবেগের ঊর্ধ্বে নিয়ে যাবে

Banga Bandu Bridge

“ মা হল পৃথিবীর একমাত্র ব্যাংক, যেখানে আমরা আমাদের সব দুঃখ, কষ্ট জমা রাখি এবং বিনিময়ে নেই বিনাসূদে অকৃত্রিম ভালোবাসা ”


Showing posts with label MS Excell Tutorial. Show all posts
Showing posts with label MS Excell Tutorial. Show all posts

Sunday, June 17, 2018

Excel এর অত্যন্ত খুব দরকারি ১০ টি মেথড

Excel এর অত্যন্ত খুব দরকারি ১০ টি মেথড Read more:

EXCEL এর সুত্র ব্যবহারের পূর্বে আমরা যারা এক্সসেল সমন্ধে কিছু জানি না, একবার জেনে নেবো কিভাবে এক্সসেলে সুত্র প্রয়োগ করা হয়। তার জন্য -প্রথমে Excel ওপেন করতে হবে, এরপর যে CELL ( Sheet-র এক একটি ঘরকে Cell বলে ) এ উত্তর পেতে চান, সে Cell টিকে সিলেক্ট করে নিন, এবং এরপর = ( সমান চিহ্ন ) টাইপ করার পর নিম্ন ফর্মুলা গুলি ব্যবহার করুন।
এক্সেল

এক্সেল সুত্র 

SUM ( যোগফল )

SUM দ্বারা Cell -র মধ্যে থাকা সংখ্যার যোগফল নির্ণয় করা হয়।
Syntax:
  1. =sum(1,2,5,6)
  2. =২+৫+৯+৭
  3. sum(A1,A2,A3,A4)
  4. sum(A1,A2,A3,A4)
  5. sum(A1:A4)

প্রয়োগ করার নিয়ম- Excel ওপেন করে '=' চিহ্নটি টাইপ করুণ এরপর sum(1,2,5,6) টাইপ করার পর এন্টার চাপুন। তৎক্ষণাৎ আপনি তার উত্তর পাবেন। এভাবে ২,৩,৪... নং সুত্র গুলিও প্রয়োগ করে যোগফল করতে পারেন। এছাড়াও Autosum করেও যোগফল বের করতে পারেন। A1,A2,A3,A4 এগুলি হল Cell অ্যাড্রেস নেম। A1 এর মধ্যে যে সংখ্যাগুলি থাকে সেগুলিকে ধারন করবে। বিস্তারিত পরের পর্বে পাবেন।

PRODUCT( গুণফল )

Product দ্বারা Cell এর মধ্যে থাকা সংখ্যা গুলির গুন নির্ণয় করা যায়।
Syntax:
  1. =5*6*7*6
  2. =product(5,6,7,1)
  3. =product(A1,A2,A3,A4)
  4. =product(A1:A4)

Average( গড়)

Average দ্বারা Cell এর মধ্যে থাকা সংখ্যা গুলির গড় নির্ণয় করা যায়।
Syntax:
  1. =Average(5,6.8)
  2. =Average(A1,A2,A3,A4)
  3. =Average(A1:A4)

MAX (সর্বাধিক)

Maximum দ্বারা কোন Cell এর মধ্যে থাকা সংখ্যা গুলির মধ্যে সর্বাধিক (সবচেয়ে বড়) সংখ্যা নির্ণয় করা যায়।
Syntax:
  1. =Max(5,6.8)
  2. =Max(A1,A2,A3,A4)
  3. =Max(A1:A4)

MIN (সর্বনিম্ন)

Minimum দ্বারা কোন Cell এর মধ্যে থাকা সংখ্যা গুলির মধ্যে সর্বনিম্ন (সবচেয়ে ছোট) সংখ্যা নির্ণয় করা যায়।
Syntax:
  1. =Min(5,6.8)
  2. =Min(A1,A2,A3,A4)
  3. =Min(A1:A4)

ROUND (আসন্ন মান)

ROUND আসন্ন মান অর্থাৎ মোটামুটি কাছি অংক দিয়ে প্রকাশ করা হয়। যেমন - ২.৫৬৮৫ সংখ্যাটিকে দুই দশমিক আসন্ন মান লিখতে বলা হলে ২.৫৭ লেখা হয়।

  • =round(2.15,1)
2.15 কে মোটামুটি এক দশমিক স্থানে প্রকাশ করলে 2.2 হয়।

COUNT (গণনা )

একটি rang -এর সাংখিক মান গণনা করা হয়।
  1. =Count(5,6.8)
  2. =Count(A1,A2,A3,A4)
  3. =Count(A1:A4)
১ নং সিনট্যাক্স টির উত্তর হবে ৩। কেননা ওখানে তিনটি অংক রয়েছে।

IF (শর্ত সাপেক্ষ)

IF ফর্মুলা দিয়ে শর্ত আরোপ সহ গণনা করা যায়। সাধারন অর্থে - কোন বিদ্যালয়ের ছাত্র-ছত্রীদের পাস-ফেল বের করা।
Syntax

  • =IF(A10>=100,A3*2,A2*2) 
বর্ণনা-
এখানে A10 যদি 100 -র সমান বা বেশি হয় সেক্ষেত্রে A3*2 এই সংকেত ব্যবহৃত হবে।
কিন্তু A10 যদি 100 থেকে কম হয় সেক্ষেত্রে A2*2 সংকেত ব্যবহৃত হবে।

SQRT (বর্গমূল)

কোন সংখ্যার বর্গমূল বের করতে SQRT(Square root) ফর্মুলা ব্যবহার করা হয়।
Syntax:
  • =sqrt(81)
[ 81 এর পরিবর্তে নিজের পছন্দ মতো সংখ্যা বসানো যেতে পারে ]

POWER(ঘাত)

কোন সংখ্যার বর্গ বা ঘাত নির্ণয় করতে Power ফর্মুলা টি ব্যবহার করা হয়।
Syntax-
  • =POWER(5,2)
এখানে 5 হচ্ছে সংখ্যা এবং 2 হচ্ছে ঘাত। উক্ত সিনট্যাক্স টির উত্তর হবে 25.

সম্পূর্ণ বিনামূল্যে-
আপনি চাইলে EXCEL এর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ ডাউনলোড করে নিতে পারেন।

পরবর্তী পোষ্ট এ এক্সেল শেখার ধারাবাহিক পর্ব, টিপস নিয়ে লেখার চেষ্টা  করবো। আপনার কোন ধরনের লেখা বেশি ভালো লাগে প্লিস জানাতে ভুলবেন না। ভালো থাকুন, ধন্যবাদ।

Read more: http://www.computerjajot.com/2014/09/excel.html#ixzz490yoqxmy