https://ganbichchitra.blogspot.com/google785737830bcedd5c.htm www.ganbichchitra.blogspot.com: Youtube Tutotial Tricks @ Tips

জ্ঞান বিচিত্রা জ্ঞানের আলো,জ্ঞানের সন্ধানে সবাই চলো

AD BANNER
IT World Bangla

রাগ হল এমন একটি বাতাস যা বিবেকের প্রদীপ নিভিয়ে দেয়

মুক্ত বিশ্বাস হচ্ছে সকল সাফল্য, সকল অর্জনের ভিত্তি। বিশ্বাসই রোগ নিরাময় করে, মেধাকে বিকশিত করে, যোগ্যতাকে কাজে লাগায়, দক্ষতা সৃষ্টি করে। ব্যর্থতাকে সাফল্যে আর অশান্তিকে প্রশান্তিতে রূপান্তরিত করে।

আপনার জীবনের চিন্তাভাবনাকে বদলে দিতে পারে

নিয়ত বা অভিপ্রায় হচ্ছে মনের লাগাম। নিয়ত মনকে নিয়ন্ত্রন করে, দেহকে সঠিক পথে পরিচালিত করে, দেহ-মনে নতুন বাস্তবতার জন্ম দেয়

আপনার জীবনের চিন্তাভাবনাকে বদলে দিতে পারে

ব্যক্তিগত খেয়াল বা আবেগ আর জীবনের লক্ষ্যকে এক করে ফেলবেন না। লক্ষ্যকে যখন সর্বোচ্চ গুরুত্ব দেবেন তখন তা আপনাব্যর্থরা অবচেতনভাবে ব্যর্থতার সঙ্গে নিজেদের সংযুক্ত করে। সচেতনভাবে সাফল্যের সঙ্গে একাত্ম হলে সহপাঠী বা প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক আর বন্ধুত্ব এক নয়। চেতনা ও আদর্শের মিল রয়েছে এমন কারো সঙ্গেই বন্ধুত্ব হতে পারে।সাফল্যই আপনার দিকে আকৃষ্ট হবে।কে আবেগের ঊর্ধ্বে নিয়ে যাবে

Banga Bandu Bridge

“ মা হল পৃথিবীর একমাত্র ব্যাংক, যেখানে আমরা আমাদের সব দুঃখ, কষ্ট জমা রাখি এবং বিনিময়ে নেই বিনাসূদে অকৃত্রিম ভালোবাসা ”


Showing posts with label Youtube Tutotial Tricks @ Tips. Show all posts
Showing posts with label Youtube Tutotial Tricks @ Tips. Show all posts

Saturday, April 21, 2018

ইউটিউব ব্যবহারের আপনার না যানা ৬ টা গোপন কৌশল জেনে নিন এক্কারে ফ্রেতে



ইন্টারনেট ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব দেশে দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে। আর এটি ব্যবহারের কিছু কৌশল রয়েছে, যা অনেক পুরনো ব্যবহারকারীও জানেন না। এ লেখায় থাকছে তেমন কিছু কৌশল। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ।

১. টিভিতে ইউটিউব
টিভিকে কম্পিউটার মনিটর বানিয়ে তাতে ইউটিউবের ভিডিও দেখা অনেকেরই বেশ পছন্দ। কিন্তু টিভি সাধারণত দূর থেকে দেখা হয় আর এতে টিভি দেখা গেলেও কম্পিউটারের মাউস কার্সর খুঁজে পাওয়া যায় না। এছাড়া আইকনগুলোও দেখতে সমস্যা হয়। এ সমস্যার সমাধানে ইউটিউবের ভালো একটি সমাধান রয়েছে।
এজন্য ইউটিউবের এ অংশে ক্লিক করলেই সমাধান পাওয়া যাবে- https://www.youtube.com/tv
এখানে টিভি থেকে দেখার জন্য বড় আকারে দেখানো হয় সব প্রিভিউ ও লেখা। এছাড়া কিবোর্ডের ‘এস’ ও ‘জি’ কি-তে ক্লিক করলেই সার্চ ও পরবর্তী কলাম দৃশ্যমান হয়।
২. বিরক্তিকর অ্যানোটেশন অফ করা
আপনি কোনো ইউটিউব ভিডিওতে যদি একটু সামনের দিকে ক্লিক করেন তাহলে তা অনেকটা বাফারিং স্টাইলে দেরি করে। এতে মাঝে মাঝে বিরক্ত হয়ে দেখাই বন্ধ করে দেন অনেকে। যদিও বিষয়টি অধিকাংশ ক্ষেত্রে অ্যানোটেশন অফ করেই সমাধান করা যায়। এজন্য ইউটিউব ভিডিওর নিচের ডান পাশে গিয়ার চিহ্নটিতে ক্লিক করুন। এরপর "Annotations" অফ করে দিন।
উপরের কাজটি শুধু একটি ভিডিওর ক্ষেত্রেই প্রযোজ্য। যদি একে ডিফল্ট করতে চান তাহলে আপনার প্রোফাইল থেকে উপরের ডান কোনে গিয়ার আইকনে ক্লিক করুন। এরপর ইউটিউব সেটিংস-এ যান। সেখানে বাম কোনে রয়েছে "Annotations and interactivity" ও তার ভেতর "Playback." এখানেই "Show annotations ..." -এ গিয়ে তা আনচেক করে দিতে হবে। সবশেষে সেভ করতে ভুলবেন না।
৩. ভিডিও স্পিড পরিবর্তন
ফাস্ট ফরোয়াড করে যদি ভিডিও দেখতে চান তাহলে তার উপায়ও রয়েছে ইউটিউবে। এজন্য যে কোনো ভিডিও চালু করে তার নিচে ডান পাশের গিয়ার বাটনটিতে ক্লিক করুন। এরপর ড্রপ ডাউন বক্স থেকে স্পিড খুঁজে বের করুন। এখান থেকেই গতি নিয়ন্ত্রণ করা সম্ভব।
৪. মসৃণ স্ট্রিমিং
ইন্টারনেটের কানেকশনের ওপর নির্ভর করে ভিডিও কোয়ালিটি সেটিংস ঠিক করে নেওয়া যায়। এতে ইন্টারনেট বাফারিংয়ের বিষয়টিও অনেকখানি নিয়ন্ত্রণ করা যায়। ফলে মসৃণ স্ট্রিমিংয়ে ভিডিও দেখা সম্ভব। তবে আপনার ইন্টারনেট স্পিড যদি স্থিতিশীল না হয় তাহলে বিষয়টি ঝামেলা করতে পারে। এক্ষেত্রে যে কোনো ভিডিও চালু করে তার নিচে ডান পাশের গিয়ার বাটনটিতে ক্লিক করুন। এরপর কোয়ালিটিতে ক্লিক করুন। এখানে যদি ১০৮০ পি থাকে তাহলে তা কমিয়ে ৭২০ করুন। আপনার ইন্টারনেটের গতি কম হলে এটি কমিয়ে দিন। ফলে কম ব্যান্ডউইথ ব্যবহার করবে এবং মসৃণ ভিডিও পাওয়া যাবে।
৫. রাইট টাইমে ভিডিও শেয়ার
ফেসবুকে ভিডিও শেয়ারের পর প্রায় তিন মিনিট সময় লাগে তা চালু হতে। আপনার যদি দ্রুত ভিডিও শেয়ার করা প্রয়োজন হয় তাহলে সেজন্য একটি সমাধান রয়েছে। এজন্য আপনার ভিডিওটি সিলেকশনের শুরুতে রাখুন। এরপর ভিডিওটিতে রাইট ক্লিক করে "Get video URL at current time"-এ ক্লিক করুন। এরপর সেখান থেকে লিংকটি কপি ও পেস্ট করুন।
৬. অটোপ্লে
সম্প্রতি ইউটিউবে অটোপ্লে যোগ করা হয়েছে। এতে আপনার একটি ভিডিও চলা শেষ হলে পরবর্তী ভিডিও চলতে শুরু করবে। এজন্য ভিডিওর নিচের গিয়ার আইকনে ক্লিক করুন। এরপর অটোপ্লে বাটনটি খুঁজে বের করুন। এর মাধ্যমেই নিয়ন্ত্রণ করতে পারবেন বিষয়টি।

Wednesday, April 18, 2018

Youtube Tips & Tricks

Youtube Tips & Tricks

Youtube tricks and tips
ইউটিউব বিশ্বের জনপ্রিয় ওয়েবসাইট গুলোর মধ্যে অন্যতম একটি ওয়েব সাইট। এই ওয়েব সাইটে কম বেশি কেউ ঢুকেন না, তেমন মানুষ খুঁজে পাওয়া কঠিন।
 এখানে জনপ্রিয় গান, সিনেমাসহ বিভিন্ন শিক্ষণীয় অনেক টিপসও পাওয়া যায় এবং পাওয়া যায় প্রায় সব সফটওয়্যারের ফ্রী ভিডিও টিউটোরিয়াল ।
এটিই বিশ্বের সব চেয়ে বড় ভিডিও প্ল্যাটফর্ম । আমরা বেশির ভাগই এর সহজ এবং সর্টকাট কিছু ব্যবহার বিধি জানি না, এই সর্টকাট গুলো যানা থাকলে ইউটিউবে ভিডিও দেখা আরও সহজ হয়ে যাবে । তাহলে আসুন জেনে নেই এই টিপস এন্ড ট্রিকস গুলো ।
Youtube TV mode: আপনি যদি ব্রাউজারের সার্চ বক্সে https://www.youtube.com এর পর /tv  লেখে সার্চ দেন তাহলে আপনার কম্পিউটারে সম্পূর্ণ নতুন এক ধরনের ইউটিউব চলে আসবে, এটা আসলে ইউটিউবের টিভি ভার্সন। এখানে আপনি শুধুমাএ কিবোর্ড দিয়েই সম্পূর্ণ ইউটিউব চালাতে পারবেন।
Download Youtube Video: ইউটিউবের পছন্দের বা দরকারি ভিডিওটি ডাউনলোড করতে চান? তাহলে যে ভিডিওটি ডাইনলোড করবেন সেই ভিডিওর লিংকটির মধ্যে youtube এর আগে দইটা ss বসিয়ে দিলেই হবে যেমন আপনার ভিডিওর লিংক এইটি https://www.youtube.com/watch?v=CD76_jrpc1s এখন এই লিংকের  youtube  এর সামনে ‍ss  বসালেই হবে এই ভাবে https://www.ssyoutube.com/watch?v=CD76_jrpc1s এটা আপনাকে অন্য আরেকটি ওয়েবসাইটে নিয়ে যাবে সেখান থেকেই আপনি ডাউনলোড করতে পারবে খুব সহজে।
Video Loop: আপনার প্রিয় গানটিকে বার বার বাজাতে চান তাহলে ভিডিও এর ওপর রাইট বাটাম ক্লিক করে Loop এ ক্লিক করুন । এর ফলে আপনার প্রিয় গানটি রিপিট হতে থাকবে।
 
 কি-বোর্ড সর্টকাটঃ মাউস ব্যবহার না করে সিম্পলি কিবোর্ড দিয়ে আরও মজার কিছু কাজ করতে পারবেন যেমন ।
কি-বোর্ডের কে (K) বাটনের সাহায্যে আপনি ভিডিও শুরু এবং পজ রাখতে পারবেন। জে (J) বাটনে ক্লিক করলে ভিডিও ১০ সেকেন্ড পিছনে যাবে  এবং এল (L) -এর সাহায্যে ভিডিও ১০ সেকেন্ড সামনে যাবে । এম (M) চাপলে ভিডিও সাইলেন্ট হয়ে যাবে। ভিডিওর একেবারে শুরুতে যেতে হলে আপনাকে জিরো (0) বাটন চাপতে হবে। এ ছাড়াও কি-বোর্ডের এক (1) থেকে নয় (9) সংখ্যাগুলোর মধ্য থেকে যেকোনও একটি সিলেক্ট করলে আপনি ভিডিওটির নির্দিষ্ট অংশে চলে যাবেন। যেমন সাত (7) চাপলে আপনি ভিডিওটির ৭০ শতাংশ স্থানে চলে যাবেন।
নির্দিষ্ট আর্টিস্ট নির্বাচনঃ যদি আপনি নির্দিষ্ট আর্টিস্টের গান শুনতে চান তাহলে প্রথমে হ্যাশ (#) টাইপ করে তারপর ওই আর্টিস্টের নাম লিখে এন্টার চাপুন। যেমন: #Tahsan। এতে করে শুধু এই নির্দিষ্ট আর্টিস্টের গান বা ভিডিও-ই আসবে যা আপনাকে বার বার বিড়ম্বনা থেকে মুক্তি দেবে।
ভিডিও প্লেব্যাক স্পিড পরিবর্তনঃ মনে করুন কনো ভিডিও টিউটোরিয়াল দেখছেন সেখানে ভিডিও এর কথা গুলো খুব স্লো অথবা বেশি ফাস্ট যে কারনে আপনার বিরক্ত লাগছে অথবা ফাস্ট হওয়ার কারণে বুঝতে পারছেন না ঠিক মত । তাই ভিডিও এর নিচে ডান পাশে কোনায় সেটিংস গিয়ারে ক্লিক করে স্পীড বাড়িয়ে নিন অথবা কমিয়ে নিন ।
অ্যাকাউন্ট প্রাইভেট রাখাঃ ‘www.youtube.com/account_privacy’ এই লিংকে গিয়ে প্রাইভেসি অনলি মি করে দিলে আপনি কি দেখছেন কোথায় লাইক দিচ্ছেন তা অন্যেরা জানতে পারবে না ।
পরবর্তীতে দেখার জন্য সংরক্ষণঃ কোনো ভিডিও পরে দেখার জন্য এড টু ওয়াচ লেটার এ ক্লিক করুন। পরবর্তীতে আপনি লাইব্রেরী থেকে ওয়াচ লেটারে গিয়ে সেই ভিডিওটি আবার দেখতে পারবেন।