https://ganbichchitra.blogspot.com/google785737830bcedd5c.htm www.ganbichchitra.blogspot.com: কিছু অজানা টউটোরিয়াল

জ্ঞান বিচিত্রা জ্ঞানের আলো,জ্ঞানের সন্ধানে সবাই চলো

AD BANNER
IT World Bangla

রাগ হল এমন একটি বাতাস যা বিবেকের প্রদীপ নিভিয়ে দেয়

মুক্ত বিশ্বাস হচ্ছে সকল সাফল্য, সকল অর্জনের ভিত্তি। বিশ্বাসই রোগ নিরাময় করে, মেধাকে বিকশিত করে, যোগ্যতাকে কাজে লাগায়, দক্ষতা সৃষ্টি করে। ব্যর্থতাকে সাফল্যে আর অশান্তিকে প্রশান্তিতে রূপান্তরিত করে।

আপনার জীবনের চিন্তাভাবনাকে বদলে দিতে পারে

নিয়ত বা অভিপ্রায় হচ্ছে মনের লাগাম। নিয়ত মনকে নিয়ন্ত্রন করে, দেহকে সঠিক পথে পরিচালিত করে, দেহ-মনে নতুন বাস্তবতার জন্ম দেয়

আপনার জীবনের চিন্তাভাবনাকে বদলে দিতে পারে

ব্যক্তিগত খেয়াল বা আবেগ আর জীবনের লক্ষ্যকে এক করে ফেলবেন না। লক্ষ্যকে যখন সর্বোচ্চ গুরুত্ব দেবেন তখন তা আপনাব্যর্থরা অবচেতনভাবে ব্যর্থতার সঙ্গে নিজেদের সংযুক্ত করে। সচেতনভাবে সাফল্যের সঙ্গে একাত্ম হলে সহপাঠী বা প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক আর বন্ধুত্ব এক নয়। চেতনা ও আদর্শের মিল রয়েছে এমন কারো সঙ্গেই বন্ধুত্ব হতে পারে।সাফল্যই আপনার দিকে আকৃষ্ট হবে।কে আবেগের ঊর্ধ্বে নিয়ে যাবে

Banga Bandu Bridge

“ মা হল পৃথিবীর একমাত্র ব্যাংক, যেখানে আমরা আমাদের সব দুঃখ, কষ্ট জমা রাখি এবং বিনিময়ে নেই বিনাসূদে অকৃত্রিম ভালোবাসা ”


Showing posts with label কিছু অজানা টউটোরিয়াল. Show all posts
Showing posts with label কিছু অজানা টউটোরিয়াল. Show all posts

Wednesday, April 11, 2018

ফ্রি ওয়েবসাইট হোষ্ট নেওয়ার সম্পূর্ন বাংলা টিউটোরিয়াল

মার মতে ফ্রি ওয়েবসাইট হোষ্ট সাইট হিসাবে web host খুবই জনপ্রিয়। তাছাড়া এই সাইটের পেজরেংক ও ভাল, ফলে Google search engine এ উপরে ওঠার সম্ভাবনাও বেশি।
আসুন এবার দেখি ওয়েব হোষ্ট এ কিভাবে রেজিষ্ট্রেশন করতে হয়।
প্রথমে এখানে ক্লিক করূন।
নিচের ছবির মত আসলে sign up বাটনে ক্লিক করূন।
21
এখানে আপনার ডোমেইন নাম, আপনার নাম,ইমেইল এবং পাসওয়ার্ড লিখে create my account বাটনে ক্লিক করূন।
22
এটি active হওয়ার জন্য আপনাকে ২৪ ঘন্টা অপেক্ষা করতে হবে।
23
২৪ ঘন্টা পর আপনার একাউন্টে লগ ইন করে create new বাটনে ক্লিক করতে হবে।
24
এখানে আপনার ডোমেইন নাম এবং পাসওয়ার্ড দিয়ে setup new account বাটনে ক্লিক করূন।

25
এখন আপনার ফাইল আপলোড করার জন্য সকল তথ্য দিয়ে আপনার মেইলে তারা একটি ইমেইল পাঠাবে।

Share this

Tuesday, April 10, 2018

যেকোনো ছবিকে কথা বলান – প্রাণহীন ছবিকে প্রাণ দিন – CrazyTalk v4.0 Media Studio এর সম্পূর্ণ টিউটোরিয়াল

আমি আজ আপনাদের CrazyTalk v4.0 Media Studio এর একটি প্রোজেক্ট করে দেখাব … যাতে আপনি একটি ছবিকে নিমিষেই কথা বলাতে পারেন ।
প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন
Download
Serial Key: 4071988301269

CrazyTalk v4.0 Media Studio
স্বাভাবিক ইন্সটল … টাই আর দেখালাম না … তাহলে চলুন শুরু করি … সফটওয়্যার
টি ওপেন করুন …


স্টেপ ১ : যে ছবিটিকে কথা বলাবেন তা বাম পাশের মেনু Import Image থেকে সিলেক্ট করুন ।
2

স্টেপ ২ : এবার Image Processing উইন্ডো খুলবে এখান থেকে ছবিটির Crop, Rotate, Color Balance ঠিক করে Next ক্লিক করুন ।
3

স্টেপ ৩ : এবার Auto-Fit Anchor Points থেকে চোখ ও ঠোট সিলেক্ট করুন (ডান পাশে উদাহরণ দেয়া আছে) এবং OK ক্লিক করুন ।
4

স্টেপ ৪ : এবার ফুলস্ক্রীন ওপেন হবে । এখন Detailed Facial Mode  (লাল চিহ্ন দেওয়া) থেকে চোখ, ঠোট এবং সম্পূর্ণ মুখটাতে পয়েন্টগুলু টেনে ঠিক করে নিন ।
5

স্টেপ ৫ : এখন Advenced Facial Settings এ ক্লিক করে আপনার পছন্দ অনুযায়ী Eyes, Teeth, Mouth & Lips সিলেক্ট করে OK প্রেস করুন ।
6

স্টেপ ৬ : এবার ভয়েস লাগানুর পালা । এজন্য Script এ ক্লিক করুন এবং নিচের মেনুর Sound Recorder থেকে ভয়েস রেকর্ড করে দিতে পারেন অথবা Import WAV File থেকে যেকোনো সাউন্ড সিলেক্ট করে দিতে পারেন । (এখানে WAV File দেওয়ার জন্য যেকোনো কনভার্টার ব্যাবহার করে নিতে পারেন ।) এখানে আমি Import WAV File দিয়ে তারই কণ্ঠ সেট করে দিয়েছি ।
7

স্টেপ ৭ : এবার আমাদের এই ভিডিওটা আউটপুট করতে হবে । এখানে পাঁচটি অপশন দেওয়া আছে কিভাবে আপনি ভিডিওটি এক্সপোর্ট করতে চান । Messenger, Greeting, Web, Media, Mobile । আমি Media সিলেক্ট করেছি ; Format থেকে অন্য ফরম্যাটে এক্সপোর্ট করতে পারেন, আমি AVI File রেখেছি ; তারপর Use Full Image সিলেক্ট করে নিবেন যাতে সবটা ছবি থাকে এরপর Export বাটনে ক্লিক করুন । Save As উইন্ডো খুলবে এখানে ফাইলটির নাম এবং কোথায় সেভ করবেন সিলেক্ট করে Save বাটনে ক্লিক করুন এবার আরও দুইটা উইন্ডো খুলবে তাতে OK প্রেস করুন । আপনার কাজ শেষ ।
8

এবার ভিডিওটি যেখানে সেভ করেছেন সেখান থেকে ওপেন করুন । দেখুন মজা … :D
কোনো সমস্যা থাকলে মন্তব্য করে জানাবেন, ধন্যবাদ ।

proshow producer.$249 মূল্যের সফটওয়্যারটি ডাউনলোড করে রাখুন কাজে লাগুক বা না লাগুক।একদিন কাজে লাগবেই।সিরিয়াল কী’ সহ

যারা ফটোশপ কিংবা ফটো এডিটিং এর কাজ করেন তাদের জন্য সফটওয়্যারটি আশীর্বাদ স্বরুপ।এব্যপারে বিস্তারীত জানতে ভিজিট করতে পারেন নীচের সাইট দু'টি।
ইনফরমেশন লিঙ্ক>>>http://www.photodex.com/products/proshow/producer
ভিডিও টিউটোরিয়াল লিঙ্ক>>>http://www.photodex.com/gallery/view?yt=2252
আসুন এবার ডাউনলোড করার পালা।সিরিয়াল সহ ডাউনলোড লিঙ্ক নীচে দেয়া হলো।
সফটওয়্যার ডাউনলোড লিঙ্ক>>>http://www.mediafire.com/?mjjm42nxyty 
সিরিয়াল কী ডাউনলোড লিঙ্ক>>>http://www.mediafire.com/?nljfzty0cwn 
key'rar ডাউনলোড লিঙ্ক >>>http://www.mediafire.com/?gj2ggtyzznm 


এবার মনের আনন্দে ইন্সটল করুন।ইন্সটল শেষ হলে যখন রেজিষ্ট্রেশন কী' চাইবে তখন ডাউনলোড করা সিরিয়াল কী থেকে নাম,ফোন নাম্বার,সিরিয়াল নাম্বার দিন।কোন কারনে রিফিউজ করলে ডাউনলোড করা key'rar ফাইলটি খুলুন।নাম,ফোন নাম্বার দিন(আপনার নাম,ফোন নাম্বার না।যেটা ভিতরে দেয়া আছে সেটা)এরপর generate লেখাটিতে ক্লিক করুন।আপনাকে নতুন পারওয়ার্ড দিবে।সেটা কপি করে পেষ্ট করুন।কাজ না করলে আবার generate লেখাটিতে ক্লিক করলে আবার নতুন পাসওয়ার্ড দিবে।সেটা কপি করে পেষ্ট করুন।২/৩ বার করলেই কাজ হবে।নীচে ছবি দেখুন

যখন আপনার পারওয়ার্ড গ্রহন করবে তখন এরকম একটা লেখা আসবে(নীচে দেখুন)

এবার উপভোগ করুন ফুল ভার্সনের আনন্দ।বুঝতে অসুবিধা হলে আমি তো আছিই।

সবাই ভালো থাকুন।উপভোগ করুন আল্লাহ প্রদত্ত,মানুষ সৃষ্ট প্রযুক্তি গুলো।
ধন্যবাদ ।।

Monday, April 9, 2018

ফ্রি ওয়েবসাইট হোষ্ট নেওয়ার সম্পূর্ন বাংলা টিউটোরিয়াল

ফ্রি ওয়েবসাইট হোষ্ট নেওয়ার সম্পূর্ন বাংলা টিউটোরিয়াল

আমার মতে ফ্রি ওয়েবসাইট হোষ্ট সাইট হিসাবে web host খুবই জনপ্রিয়। তাছাড়া এই সাইটের পেজরেংক ও ভাল, ফলে Google search engine এ উপরে ওঠার সম্ভাবনাও বেশি।
আসুন এবার দেখি ওয়েব হোষ্ট এ কিভাবে রেজিষ্ট্রেশন করতে হয়।
প্রথমে এখানে ক্লিক করূন।
নিচের ছবির মত আসলে sign up বাটনে ক্লিক করূন।
21
এখানে আপনার ডোমেইন নাম, আপনার নাম,ইমেইল এবং পাসওয়ার্ড লিখে create my account বাটনে ক্লিক করূন।
22
এটি active হওয়ার জন্য আপনাকে ২৪ ঘন্টা অপেক্ষা করতে হবে।
23
২৪ ঘন্টা পর আপনার একাউন্টে লগ ইন করে create new বাটনে ক্লিক করতে হবে।
24
এখানে আপনার ডোমেইন নাম এবং পাসওয়ার্ড দিয়ে setup new account বাটনে ক্লিক করূন।

25
এখন আপনার ফাইল আপলোড করার জন্য সকল তথ্য দিয়ে আপনার মেইলে তারা একটি ইমেইল পাঠাবে।

Saturday, April 7, 2018

ছবির মধ্যে লেখা কপি করুন অনায়াসে ।

মন অনেক ছবি আছে যার মধ্যে অনেক গুরত্তপূর্ণ লেখা থাকে।আমাদের এই লেখা গুলো অনেক সময় অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় এবং কপি করতে হয়।কিন্তু সাধারন ভাবে আমরা এই লেখা গুলো কে কপি করতে পারি না।
 ছবির মধ্যে লেখা কপি করুন অনায়াসে
ইচ্ছে করলে আপনি এই লেখা গুলো কে সহজেই কপি করতে পারবেন।এজন্য আপনাকে বেশি কিছুর প্রয়োজন হবে না।শুধু মাত্র  Microsoft Office OneNote হলেই চলবে।
প্রথমে Microsoft Office OneNote রান করুন

তারপর ইমেজ টাকে কপি করুন (any format whether jpg, bmp, png  etc) এবং পেস্ট করুন Microsoft Office OneNote এ। মনে রাখবেন “open with” করতে যাবেন না।তাহলে আপনাকে error দেখাবে।

 ছবির মধ্যে লেখা কপি করুন অনায়াসে

এখন যে লেখা গুলো কপি করবেন টা সিলেক্ট করুন তারপর রাইট ক্লিক করে Copy Text From Picture” ক্লিক করলেই আপনি অনায়াসে লেখাগুলোকে কপি করে যে কোন Word Document এ পেস্ট করে নিতে পারবেন।
 ছবির মধ্যে লেখা কপি করুন অনায়াসে
আপনি যদি  formatting of the pasted content সম্বন্ধে চিন্তিত হন তাহলে paste option এ “Keep Source formatting” সিলেক্ট করে নিন।

স্মার্টফোনের ২১টি গোপন সংকেত

অ্যান্ড্রোয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনের আছে কিছু নিরাপত্তা ও গোপন সংকেত। এগুলো ব্যবহার করে জানা যাবে যন্ত্রের কার্যক্ষমতা এবং পরিবর্তন করা যাবে বিভিন্ন সেটিংস। অ্যান্ড্রোয়েড প্রায় সব স্মার্টফোনে এগুলো ব্যবহার করা যাবে।  ফোনের কী-প্যাড ব্যবহার করে সংকেত লিখলে নির্দিষ্ট কাজের বিষয়ে জানা যাবে।

নিচে কিছু সংকেত এবং এর কাজ দেয়া হলঃ
  1. *#06#  ফোনের IMEI নম্বর দেখাবে।
  2. *#7465625#  ফোন লক অবস্থান দেখাবে।
  3. *#*#8255#*#*  জি-টক সেবার পর্দা দেখাবে।
  4. *#*#1472365#*#*  জিপিএস পরীক্ষা করবে।
  5. *#*#34971539#*#*  ক্যামেরা সম্পর্কে জানাবে।
  6. *#*#197328640#*#* সব সেবা পরীক্ষা করবে।
  7. *#*#232339#*#*  Wireless LAN পরীক্ষা করবে।
  8. *#*#232337#*#  ব্লুটুথ যন্ত্রের ঠিকানা দেখাবে।
  9. *#*#3264#*#* র‌্যামের সংস্করণ দেখাবে।
  10. *#*#2664#*#* টাচস্ক্রিন পরীক্ষা করবে।
  11. *#*#232338#*#* ওয়াই-ফাই ম্যাক ঠিকানা দেখাবে।
  12. *#*#1234#*#* পিডিএ ও ফার্মওয়্যার সংস্করণ দেখাবে।
  13. *#12580*369# সফটওয়্যার এবং যন্ত্রাংশের সম্পর্কে তথ্যদেবে।
  14. *#301279#  HSDPA/HSUPA নেটওয়ার্ক নিয়ন্ত্রণ তালিকা দেখাবে।
  15. *#0*#  পরিসেবা মেন্যু সেট করা যাবে (গ্যালাক্সি এস৩ ফোনের জন্য)
  16. *#*#0842#*#* পর্দার আলো এবং কম্পন (ভাইব্রেশন) পরীক্ষা করার জন্য।
  17. *#*#4636#*#* ফোনের তথ্য, ব্যবহার পরিসংখ্যান, ব্যাটারি সর্বশেষ অবস্থান জানাবে।
  18. *#*#7780#*#*  ফ্যাক্টরি রিস্টোর সেটিং। গুগল অ্যাকাউন্টসহ সব সিস্টেম ডেটা মুছে যাবে।
  19. *#*#197328640#*#*  সেবার ধরন (সার্ভিস মোড) চালু হবে বিভিন্ন পরীক্ষা ও সেটিং বদলানোর জন্য।
  20. *#*#273282*255*663282*#*#*  অবিলম্বে ফোনের সব মিডিয়া ফাইল সংরক্ষণ (ব্যাকআপ) করবে।
  21. *2767*3855# সব অভ্যন্তরীণ (ইন্টারনাল) এবং বহিরাগত (এক্সটারনাল) তথ্য মুছে গিয়ে ফোনের ফার্মওয়্যার রিইনস্টল হবে।

যে কোনো মোবাইল রুট করুন

এন্ড্রয়েড ডিভাইস মানেই কাস্টমাইজেশন আর কাস্টমাইজেশন এর কথা আসলেই রুট কথাটি এসে যায়! তবে কিছু কিছু ডিভাইস আছে যেগুলো কিনা রুট করতে একটু বিপাকে পরতে হয় কারন রুট মেথড এবং রুট করার টুলস পাওয়া যায় না। আমাদের দেশীয় সিম্ফনি কিংবা ওয়াল্টন এই ক্ষেত্রে উৎকৃষ্ট উদাহরন কারন তাদের সব ডিভাইস এর রুট মেথড পাওয়াটা একটু কষ্টকর। তবে আজ আপনাদের পরিচয় করিয়ে দিবো নতুন একটি মেথড এর সাথে যা দিয়ে আপনি আপনার যেকোনো ডিভাইস রুট করতে পারবেন এবং তাও এক ক্লিক এ ! এর আগেও আমরা কিছু এরকন ওয়ান ক্লিক রুট মেথড দেখেছি তবে এই মেথড এবং সফটওয়্যার টি আপডেইটেড। চলুন তাহলে দেখি প্রথমে Vroot নামক সফটওয়্যার টি নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন। Download
ডাউনলোড করার পর আপনার উইন্ডোজ বেইজড পিসি কিংবা ল্যাপটপ এ সফটওয়্যার টি ইন্সটল করে নিন। এবার আপনার ডিভাইস টি হাতে নিন এবং ডিভাইস এর USB Debugging অপশন টি চালু করে নিন।

 এবার Vroot সফটওয়্যার টি চালুন করুন।চালু করার পর ডিভাইস টি ল্যাপটপ কিংবা পিসি এর সাথে কানেক্ট করুন। কানেক্ট করার পর সফটওয়্যারটিকে কিছুক্ষন সময় দিন। এবার সফটওয়্যারটি অটো আপনার ডিভাইস কে ডিটেক্ট করবে।
ডিটেক্ট করার পর উপরের মতো আসবে। এবার ROOT বাটন এ ক্লিক করুন এবং কিছুক্ষন অপেক্ষা করুন! সফটওয়্যার টি অটো আপনার ডিভাইসটি রুট করে নিবে! ব্যাস! হয়ে গেলো আপনার রুট পারমিশন পাওয়া!

এক ব্রাউজারে একসঙ্গে দুই অ্যাকাউন্টে কিভাবে ঢুকবেন না জানলে জেনে নিন ।


কখনো ব্রাউজারে একাধিক ই-মেইল বা ফেসবুক অ্যাকাউন্ট খোলার প্রয়োজন পড়তে পারে। কিন্তু একই সময়ে একাধিক অ্যাকাউন্টে ঢোকা (লগইন) সহজ নয়। অনেকেই একটি অ্যাকাউন্ট থেকে বেরিয়ে (লগ-আউট) করে অন্য অ্যাকাউন্ট লগইন করে থাকেন। আবার সুবিধার জন্য আলাদা ব্রাউজার ব্যবহার করেন। চাইলেই এখন মজিলা ফায়ারফক্স বা গুগল ক্রোম থেকে একাধিক আলাদা অ্যাকাউন্টে লগইন করতে পারবেন।
যেভাবে কাজ করে
বর্তমানে প্রায় সব ব্রাউজারে ‘প্রাইভেট ব্রাউজিং’ নামে একটা বিশেষ বৈশিষ্ট্য যুক্ত থাকে। এটি ব্যবহারের মাধ্যমে একাধিক আলাদা ই-মেইল বা ফেসবুক অ্যাকাউন্টে লগইন করতে পারবেন একই সময়ে। সে ক্ষেত্রে ব্রাউজার তার মুড পরিবর্তন করে এবং কোনো ঠিকানা, কুকি, হিস্ট্রি বা ক্যাশ সংরক্ষণ করে না।
গুগল ক্রোমের জন্য
ব্রাউজার চালু করে প্রথমে যেকোনো ই-মেইল অ্যাকাউন্ট লগইন করুন। এরপর দ্বিতীয় অ্যাকাউন্ট লগইন করার জন্য Ctrl + Shift + N একসঙ্গে চেপে ইনকগনিটো মুড খুলুন। অথবা ক্রোম ব্রাউজারের ওপরের ডান পাশে মেনু থেকে New incognito Window-তে ক্লিক করলেই হবে। এখানে পরের অ্যাকাউন্টটি লগইন করে নিতে পারবেন। তাহলে এক ব্রাউজার থেকে একসঙ্গে দুটি অ্যাকাউন্টেই ঢোকা যাবে।
ফায়ারফক্সের জন্য
মজিলা ফায়ারফক্স চালু করে প্রথমে যেকোনো ই-মেইল বা ফেসবুক অ্যাকাউন্ট লগইন করুন। এবার File মেনু থেকে New Private Window খুলুন অথবা CTRL + SHIFT + P চেপেও খুলতে পারেন। এটি সক্রিয় হয়ে গেলে এখানের অ্যাড্রেস বারে ঠিকানা লিখে অন্য যেকোনো ই-মেইল বা ফেসবুক অ্যাকাউন্ট লগইন করতে পারবেন।

Friday, April 6, 2018

ফটোতে ওয়াটারমার্ক দেয়ার ১৮০০ টাকা দামের সফটওয়্যার নিন ফ্রি !

আজ ১৮০০ টাকার সফটওয়্যার বিনামূল্যে আপনাদের উপহার দিবো ।আপনাদের অবশ্যই সফটটি প্রয়ুজন পরবে। আমি সফটটি সিরিয়াল সহ দিচ্ছি। তাই আর দেরি কি জন্য, তারাতারি ডাউনলোড করে নিন।
অফিশিয়াল সাইট থেকে এই সফটওয়্যারটি ফ্রিতে ডাউনলোড করে নেন।
আমি একদম ডাইরেক্ট লিংক দিয়ে দিচ্ছি।
ডাউনলোড লিংক
এটা ট্রায়াল ভারসান, এখন এটা আমরা ফুল ভারসান করবো।
নেট কানেকশানটা একটু অফ করে রাখবেন। এবার সফটওয়্যারে রিজিস্ট্রেসান অপসানে যান। তারপর নিচের মত লিখে দিন।
নামঃ Bengali Tutorial
সিরিয়াল কিঃ  DFBBC4DCDF4ABAE1D5DD
ব্যাস, ফুল ভারসান হয়ে যাবে। এবার মজা করে জলছাপ দিন।
কাজ গুলো আশা করি আপনারাই পারবেন, তাই আর লিখছি না।
তবে না পারলে জানাবেন, কিভাবে কাজ করতে হয় জানিয়ে দেব।
আমার ফেসবুক পেজে… কম্পিউটার বার্তা বিডি

Share this

অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি হারিয়ে গেলে কি করবেন? সমাধানটি না জানলে জেনে নিন ।।

অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি হারিয়ে গেলে মাথায় হাত দিয়ে বসে থাকা ছাড়া উপায় আছে? নতুন একটা সেট না হয় কেনা গেল কিন্তু আগের সেটের প্রয়োজনীয় ড্যাটাগুলো তো আর পাবেন না। এখন কী আর করা হা-হুতাশ ছাড়া! কিন্তু না, আপনার প্রিয় ডিভাইসটির চুরি ঠেকাতে পারেন সহজেই। আর চুরি হয়ে গেলেও চোর ধরতে পারবেন অনায়াসে! এর জন্য কিছু অ্যাপস এবং টিপস জানা থাকলেই চলবে।
এ কৌশল ব্যবহার করার আগে নিশ্চিত হোন আপনার ডিভাইসে জিপিএস সিস্টেম চালু এবং জিমেইল অ্যাকাউন্টে লগইন করা আছে কি না।
১. অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার
এই অ্যাপসটি সম্পূর্ণ ফ্রি এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে বিল্টইন থাকে। অ্যাপসটি অ্যাকটিভ করতে Settings -> Security -> Device Administrators -> Android Device Manager.
এই অ্যাপস দিয়ে আপনার ইমেইল অ্যাকাউন্ট থেকেই রিমোটকন্ট্রোলারের মতো ডিভাইসটিকে নিয়ন্ত্রণ করা যায়। ডিভাইস চুরি গেলে কোনো ল্যাপটপে বা যে কোনো স্মার্ট ডিভাইসে জিমেইলে লগইন করুন। এরপর প্রথমে গুগল ম্যাপে গিয়ে জিপিএসের মাধ্যমে আপনার ফোনটি ট্র্যাক করুন। নতুন পাসওয়ার্ড দিয়ে ফোনটি এখান থেকেই লক করে দিতে পারেন। এমনকি ফোনে সব ড্যাটা মুছে ফেলতে পারেন। তারপর অ্যালার্ম সেট করতে পারেন যা পাঁচ মিনিট অন্তর অন্তর ফুল ভলিউমে বাজবে।
২. হোয়ারস মাই ড্রোয়েড
প্লে-স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন। এর ব্যবহার ঠিক Android Device Manager এর মতোই। তবে এতে কিছু বাড়তি সুবিধা আছে-
*সিম কার্ড পরিবর্তন করলে মেইলে নোটিফিকেশন আসবে
*চুরির পর ব্যবহারকারীর যে কোনো লেখা আপনার কাস্টম কোড ওয়ার্ড/ফ্রেজ দিয়ে গোপন করতে পারবেন
*সক্রিয় ফিচারগুলোতে কে কে লিখতে পারবে তার একটা কাস্টম লিস্ট তৈরি করতে পারবেন
* ব্যবহারকারীর অজান্তেই ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারবেন অথবা ফ্ল্যাশ অ্যাকটিভ করতে পারবেন।
*টেক্সট পাঠিয়ে বা কম্পিউটার থেকেই ফোন লক করুন
*একই কৌশলে ফোনের ম্যামরি মুছে ফেলুন
৩. অ্যাভাস্ট মোবাইল সিকুরিটি অ্যান্ড অ্যান্টি ভাইরাস
এই অ্যাপসটি স্মার্টফোনকে ভাইরাস, ম্যালওয়্যার, স্পাইওয়্যার ইত্যাদি থেকে শুধু নিরাপদই রাখবে না ফোন ট্র্যাকিংয়েও কাজে লাগবে। সাথে পাবেন ফায়ারওয়াল। তবে প্রিমিয়াম ভার্সন পেতে প্রতি মাসে দুই ডলার দিতে হবে।
এর সুবিধাগুলো হলো- রিমোট লক, তিনবার পাসওয়ার্ড ভুল করলে স্থায়ী লক, রিমোট ক্যামেরা, ফিচার ব্যাকআপ এবং অন্য ডিভাইস বা কম্পিউটার থেকে টেক্সট পাঠানো। ভলো গতি পেতে হলে অবশ্যই অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকসেস থাকতে হবে।
৪. এয়ারড্রোয়েড
অন্যগুলোর চেয়ে এটাই বেশি জনপ্রিয়। ফোনে ড্যাটার নিরাপত্তা, ফোন ট্র্যাকিং, চোরের ছবি তোলাসহ সব সুবিধা এতে পাওয়া যায়।
বাড়তি সুবিধা হচ্ছে, এর মাধ্যমে ফোনের কল লগে ঢুকতে পারবেন এবং পরিচিতদের মেসেজ দিয়ে সতর্ক করতে পারবেন যে ফোনটি আর আপনার হাতে নেই। আপনি যদি রুট ইউজার হন তাহলে স্ক্রিন শট ফাংশনের মাধ্যমে চোরের পরিচয় অথবা অবস্থান শনাক্ত করতে পারবেন।
৫. অ্যান্ড্রয়েড লস্ট এবং স্টিলদজিনি
স্মার্টফোনটিকে আপনি স্মার্টঘড়ি হিসেবেও ব্যবহার করতে পারেন। এ সুবিধা অবশ্য স্যামসাং গ্যালাক্সি গিয়ার, কোয়ালকম টক, পেবল, সনি স্মার্টওয়াচ ২- এসবেই শুধু পাবেন।
চুরি ঠেকাতে বা চোর ধরতে পুরাতন কিছু কৌশলও নিতে পারেন- ফোনের ড্যাটার ব্যাকআপ রাখুন সব সময়, আর জটিল কোনো পাসওয়ার্ড দিয়ে ফোনটি অন্য ব্যবহারকারীর কাছ থেকে নিরাপদে রাখুন।

ফেসবুকে নিরাপদ থাকার নতুন নির্দেশিকা না জেনে থাকলে জেনে নিন ।।

ব্যক্তিগত গোপনীয় বিষয়গুলো ফেসবুকে অধিক সুরক্ষিত রাখার সুবন্দোবস্তের লক্ষ্যে নতুন প্রাইভেসি বিষয়ক নির্দেশিকা (প্রাইভেসি গাইডলাইনস) উন্মুক্ত করেছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুকের জটিল প্রাইভেসি সেটিংস বিষয়টিকে আরও সহজ করে ফেসবুকের প্রাইভেসি বেসিকস পোর্টালে প্রকাশ করেছে তাঁরা।

দ্য ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুকের এই পোর্টালে নতুন করে তৈরি করা ১১টি ভিজুয়াল ও ইন্টারঅ্যাকটিভ নির্দেশিকা রয়েছে যাতে কীভাবে ফেসবুকে তথ্য সুরক্ষিত রাখা যায় বা তথ্য চুরি করার বিষয়টি টের পাওয়া যায়।

এখানকার ‘হাউ টু কিপ ইয়োর অ্যাকাউন্ট সিকিউর’ বিভাগে গেলে কীভাবে ফেসবুক অ্যাকাউন্টের জন্য জটিল পাসওয়ার্ড তৈরি, সন্দেহজনক কার্যক্রম শনাক্তকরণ এবং অ্যাকাউন্ট হ্যাক হলে করণীয় বিষয়গুলোর তথ্য পাওয়া যাবে।

মেলিসা লু-ভান নামের ফেসবুকের একজন পণ্য ব্যবস্থাপক এক ব্লগ পোস্টে লিখেছেন, ফেসবুকের নিরাপত্তার বিষয়গুলো নিয়ে (সিকিউরিটি টুল) যাঁরা ফেসবুকে নানা প্রশ্ন পাঠান তাঁদের মতো লাখো মানুষের কাজে লাগবে ফেসবুকের এই নতুন নির্দেশিকা। বর্তমানে অনলাইনে ঝুঁকির বিষয়টি বেড়ে যাচ্ছে এবং অনেকেই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। ফেসবুকের নতুন এই প্ল্যাটফর্মটি তাঁদের সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে নিরাপদ ও সুরক্ষিত থাকতে সুবিধা দেবে।

ফেসবুকের নতুন এই কনটেন্ট ও নতুন করে সাজানো নির্দেশিকাটি এখন ৪০টি ভাষায় দেখা যাচ্ছে। এ ছাড়াও ফোন, ট্যাব ও কম্পিউটার থেকে সহজে তা দেখাও যাচ্ছে। এই নির্দেশিকা অনুযায়ী ধাপে ধাপে সেটিংসগুলোতে গিয়ে পরিবর্তনগুলো দেখে নেওয়া যাবে। যাঁরা বাংলায় এই পোর্টালটি ব্যবহার করতে চান তাঁরা (https://www.facebook.com/about/basics/) লিংকে গিয়ে ল্যাঙ্গুয়েজ সেটিংসের জায়গায় বাংলা নির্বাচন করে দিলেই বাংলায় ফেসবুক ও এই পোর্টালের নির্দেশিকা পাওয়া যাবে।

জিপিতে বিভিন্ন নাম্বার থেকে এস এম এস আসে এবং টাকা কেটে নেয় – এটা বন্ধ করে নিন সহজ উপায় !

অনেক সময় দেখা যায় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন এর বিভিন্ন নাম্বার থেকে এস এম এস আসে এবং আমাদের মোবাইলের টাকা কেটে নিয়ে যায়,এটা Off করতে STOP ALL লিখে 789 এ পাঠিয়ে দিবেন তাহলে বন্ধ হয়ে যাবে।
আর যদি বন্ধ না হয় তাহলে যে নাম্বার থেকে SMS আসে তার প্রথম দুইটা সংখ্যা বাদ দিলে যে নাম্বার পাওয়া যায় সেই নাম্বারে STOP ALL লিখে পাঠিয়ে দিবেন তাহলে ঐ নম্বার থেকে SMS আসা বন্ধ হয়ে যাবে ।
তাছাড়া বিভিন্ন সার্ভিস OFF করতে নিচের তথ্যগুলো অনুসরণ করুন !
Grameenphone Welcome tune : Type "Stop" and send to 4000
Grameenphone Internet off *500*40#
Grameenphone Facebook Type "Stop" and send to 32665
Grameenphone Facebook USSD dial *325*22#
Grameenphone Mobile Twitting Type "Stop" and send to 9594
Grameenphone Call Block : Type "Stop CB" and send to 5678
Grameenphone Missed Call Alert write "STOP MCA" and send to 6222
Grameenphone Cricket Alert Service "Stop Cric" to 2002.
Grameenphone Sports service Type "STOP SN" and SMS to 2002.
Grameenphone Cricket service, type "STOP CR" and SMS to 2002.
Grameenphone Mobile Backup Write "Stop MB" and send to 6000
Grameenphone Buddy Tracker Type "Stop" and send to 3020
Grameenphone Music News Type "Stop BD " and send to 4001
Grameenphone Voice Chat dial 2828 and press 8.
Grameenphone Entertainment Box Type "Stop" and send to 1234
Grameenphone Ebill type "Ebill cancel" and send to 2000.
Grameenphone Job News type "STOPJOB CATEGORY" to 3003.
Grameenphone Namaz timings: SMS "STOP N" to 2200.
Grameenphone Hadith sharif SMS "STOP H" to 2200.
Grameenphone Voice Mail Service Dial ##62# or ##67# or ##61# or ##21#
[বি: দ্র: = এটা শুধু মাত্র, জিপি ইউজারদের জন্য ]