উইন্ডোজ এক্সপির সাপোর্ট প্রত্যাহার নিছকই এক জুজুবুড়ীর ভয়?
৮ এপ্রিল ২০১৪ সালে মাইক্রোসফট তার দীর্ঘদিনের পুরনো উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেমের জন্য সিকিউরিটি আপডেট দেয়া বন্ধ করে দেয়।বিস্ময়কর ব্যাপার হলো, ৮ এপ্রিল ২০১৪ সালে এক্সপির সিকিউরিটি আপডেট ইস্যু মাইক্রোসফট বন্ধ করার পরও এটি এখনও উইন্ডোজ ঘরনায় দ্বিতীয় সর্বোচ্চ জনপ্রিয় এবং ব্যবহার হওয়া অপারেটি সিস্টেম। সারা বিশেব বাসায় এবং অফিসে পিসি ব্যবহারকারীদের প্রতি তিনজনের একজন এখনও এক্সপি ব্যবহার করেন। শুধু তাই নয়, কিছু এটিএম, ব্যাংক, সরকারি প্রতিষ্ঠান, এজেন্সি, এনজিওসহ অনেক কনজ্যুমার ব্যবসায় ও অন্যান্য বাণিজ্যিক সিস্টেমে এখনও এক্সপি ব্যবহার হচ্ছে।সিকিউরিটি বিশেষজ্ঞদের মতে, এসব মেশিন ভাইরাস, স্পাইওয়্যার এবং ম্যালিশাস আক্রমণের জন্য খুবই ভলনিয়ারিবল হয়ে পড়বে অর্থাৎ খুবই অনিরাপদ সিস্টেমে পরিণত হবে মাইক্রোসফটের সিকিউরিটি সাপোর্ট প্রত্যাহার করে নেয়ার এ তথ্য পর্যালোচনা করে সহজেই বুঝা যাচ্ছে যে, এক্সপির সিকিউরিটি আপডেট ইস্যু মাইক্রোসফট বন্ধ করার বিষয়টি মাইক্রোসফটের একটি ব্যবসায়ীক কুট-কৌশল ছাড়া আর কিছুই নয়।
যদি আপনি একজন এক্সপি ভক্ত বা ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে উইন্ডোজ ব্যবহারের শেয়ার পরিসংখ্যান জানার জন্য Netmarketshare.com, NetApplication সাইটে ভিজিট করে দেখতে পারেন। এরা পরিমাপ করে ওয়েব ব্রাউজারের ব্যবহারের শেয়ার, সার্চ ইঞ্জিনের ব্যবহারের শেয়ার এবং অপারেটিং সিস্টেম ব্যবহারের শেয়ার।
৮ এপ্রিল ২০১৪ সালে এক্সপির সিকিউরিটি আপডেট ইস্যু মাইক্রোসফট বন্ধ করার ফলে কী কী ধরনে নিরাপত্তাজনিত সমস্যায় ব্যবহারকারীরা পরতে পারেন তা নিয়ে বিশ্বব্যাপী বিভিন্ন প্রচার মাধ্যমে যে প্রচারণা চালিয়ে ছিল তা নিছকই উইনেটল তথা উইন্ডোজ এবং ইনেটলের ব্যবসায়িক স্বার্থ হাসিলের কৌশল ছাড়া আর কিছু নয় কিংবা এটি নিছকই এক জুজু বুড়ীর ভয় ছাড়া আর কিছু নয়।
আর বর্তমানে এক্সপি‘র ব্যবহারকারী ২৭.৬৯ শতাংশ পক্ষান্তরে উইন্ডোজ ৭ এর ব্যবহারকারী সংখ্যা প্রায় ৪৮ শতাংশ। সিকিউরিটি বিশেষজ্ঞদের মতে, এসব মেশিন ভাইরাস, স্পাইওয়্যার এবং ম্যালিশাস আক্রমণের জন্য খুবই ভলনিয়ারিবল হয়ে পড়বে অর্থাৎ খুবই অনিরাপদ সিস্টেমে পরিণত হবে মাইক্রোসফটের সিকিউরিটি সাপোর্ট প্রত্যাহার করে নেয়ার। এ তথ্য পর্যালোচনা করে সহজেই বুঝা যাচ্ছে যে, এক্সপির সিকিউরিটি আপডেট ইস্যু মাইক্রোসফট বন্ধ করার বিষয়টি মাইক্রোসফটের একটি ব্যবসায়ীক কুট-কৌশল ছাড়া আর কিছুই নয়।
এ লেখায় উইন্ডোজ এক্সপি’র প্রত্যাহরের পরের যে শেয়ারের পরিমাণ তুলে ধরা হয়েছে যাতে আপনি বুঝতে পারেন যে উইন্ডোজ এক্সপি’র সপোর্ট প্রত্যাহরের বিষয়টি নিছকই জুজু বুড়ির ভয় ছাড়া আর কিছুই নয়। কেননা এক্সপি’র সাপোর্ট প্রত্যাহার করে নেয়ার পর প্রায় তিন মাস হতে চলছে অথচ কোনো মারাত্নক বিপর্যয়ের তথ্য বা খবর শোনা যায়নি যার কারণ হতে পারে উইন্ডোজ এক্সপি’র ত্রটিপূর্ণ সিকিউরিটি।


























0 মন্তব্য(গুলি):
Post a Comment