কিছু ভাল ব্রান্ডের এন্ড্রয়েড মোবাইলে যদিও ফন্ট পরিবর্তন করা যায় কিন্তু বেশীরভাগ কম দামি এন্ড্রয়েড মোবাইল গুলিতে ডিফল্ট ফন্ট পরিবর্তন করার কোন অপশন থাকে না। কাজেই দেখা যায় এক রকমের ফন্ট দেখতে দেখতে একসময় বিরক্ত লেগে যায়। তাছাড়াও বেশ কিছু মোবাইলে MS Word এর ফাইল অপেন করলে বাংলা ফন্টগুলি দেখা যায় না। আমি আজকের পোষ্টটিতে দেখাবো কিভাবে এন্ড্রয়েড এর ডিফল্ট ফন্ট পরিবর্তন করবেন এবং পাশাপাশি বিভিন্ন কাষ্টম ফন্ট (বাংলা ফন্ট) ইনস্টল করতে হয়।
আমি আজকের পোষ্টটি দুটি ধাপে দেখাবো। ১ম টির সাহয্যে আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলের ডিফল্ট ফন্ট পরিবর্তন করে মোবাইলের সুন্দর্য বৃদ্ধি করতে পারবেন এবং ২য় টির মাধ্যমে বাংলা ফন্ট দেখার সমস্যা সমাধান করতে পারবেন।
কিছু কথাঃ পোষ্টটি শুরু করার আগে আমাদের সম্পর্কে দুটি কথা বলে নিচ্ছি। আসলে আমরা যখন এই ব্লগটি চালু করি তখন এন্ড্রয়েড নিয়ে লেখা-লেখি করার আমাদের কোন উদ্দেশ্যই ছিল না। আমাদের ব্লগের মূল উদ্দেশ্য হচ্ছে ব্লগ Development নিয়ে লিখা। কিন্তু পরবর্তীতে বেশ কিছু পাঠকের অনুরোধে এবং এন্ড্রয়েড এর জনপ্রিয়তার কথা চিন্তা করে আমরা এন্ড্রয়েড নিয়ে লেখা শুরু করি। বর্তমানে আমাদের ব্লগের অন্য স্টাফরা কাজে ব্যস্ত থাকাতে আমার একার পক্ষে দুটি বিষয় নিয়ে লিখা কষ্ট হয়ে যাচ্ছে। এ জন্য এন্ড্রয়েড নিয়ে নিয়মিত পোষ্ট করতে পারছি না। তবে ভবিষ্যতে আমরা এন্ড্রয়েড নিয়ে আরও অনেক বেশী পোষ্ট করবো, ইশাআল্লাহ্। আমাদের ব্লগের এন্ড্রয়েড সেকশনে Guest Blogger হিসেবে কেউ যদি কাজ করতে আগ্রহী থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা একজন এন্ড্রয়েড Expert-কে আমাদের সাইটে Guest ব্লগার হিসেবে নিতে চাচ্ছি। আমাদের সাথে ই-মেইলে যোগাযোগ করতে পারেন- support@prozokti.com
কিভাবে ফন্ট পরিবর্তন করবেনঃ যারা Galaxy S3, S4 এবং Note ব্যবহার করছেন তারা রুট না করেও ডিফল্ট ফন্ট পরিবর্তন করতে পারবেন। আর যারা অন্য কোম্পানির ফোন ব্যবহার করছেন তাদের অবশ্যই রুট করে নিতে হবে। আপনার ফোন রুট করা না থাকলে এই পোষ্টটি থেকে সহজে রুট করে নিতে পারবেন।
- প্রথমে এখান থেকে iFont এ্যাপটি ডাউনলোড করে নিন।
- এ্যাপটি আপনার মোবাইলে ইন্টল করে চালু করলে নিচের চিত্রের মত দেখতে পাবেন।
- উপরের চিত্র হতে আপনার পছন্দের যে ফন্ট ইন্টল করতে চান সেটিতে ক্লিক করলে নিচের চিত্রের মত শো করবে।
- এখন ডাউনলোড বাটনটিতে ক্লিক করলেই ফন্টটি ডাউনলোড হবে। এ জন্য অবশ্যই ডাটা কানেকশন লাগবে।
- ডাউনলোড হওয়ার পর Set বাটনটিতে ক্লিক করলেই মোবাইল Restart করার কথা বলবে। নিচে দেখুন -
- এখানে Ok বাটনে ক্লিক করলেই আপনার মোবাইলটি রিস্টার্ট নেবে। তারপর আপনার মোবাইলের ডিফল্ট ফন্ট পরিবর্তন হয়ে যাবে। এতটুকুই যথেষ্ট।
কাষ্টম ফন্ট ইন্টলঃ আপনার পছন্দের ব্যক্তিগত ফন্ট যদি ইনস্টল করতে চান তাহলে নিচের ট্রিকস গুলি ফলো করুন।
- প্রথমে .ttf ফাইল অর্থাৎ ফন্ট ডাউনলোড করে নিতে হবে। আপনি ইচ্ছে করলে এখান থেকে এন্ড্রয়েড এর সর্বশেষ Lollipop 5.0 ভার্সনের ফন্ট ডাউনলোড করে নিতে পারেন।
- তারপর ডাউনলোড করা ফন্ট গুলি কপি করে আপনার মোবাইলের SD Card এর iFont ফোল্ডারের ভীতরের Custom ফোল্ডারে পেষ্ট করতে হবে।
- এখন আবার iFont এ্যাপটি চালু করে My ট্যাবে ক্লিক করুন। নিচে দেখুন -
- তারপর পছন্দের ফন্টটি সিলেক্ট করে আগের মত Set বাটনে ক্লিক করে মোবাইলে Restart করলেই হয়ে যাবে।
বাংলা ফন্ট ইনস্টলঃ এই পদ্ধতীতে আপনি একসাথে অনেকগুলি ফন্ট আপনার মোবাইলে ইনস্টল করতে পারবেন। তবে এই জন্য অবশ্যই আপনার মোবাইলটি রুট করা থাকতে হবে।
- প্রথমে এখান থেকে ES File Explorer টি ডাউনলোড করে নিন।
- তারপর ES File Explorer টি চালু করে Device এ যান। Device এ যাওয়ার জন্য নিচের চিত্রের তীর চিহ্ন দিয়ে ইন্ডিকেট করা অংশে ক্লিক করুন।
- এখন Device হতে System > Fonts ফোল্ডারে যান।
- তারপর Flying Sidebar অপেন করে Root Explorer ON করুন। নিচের চিত্রে দেখুন -
- এরপর আপনার কাংখিত ফন্টগুলি কপি করে এই Fonts ফোল্ডারে পেষ্ট করে মোবাইল রিস্টার্ট করুন। That's all.
ভিডিও টিউটোরিয়াল দেখুন



































0 মন্তব্য(গুলি):
Post a Comment