এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার নিয়ন্ত্রন করার জন্য ৫টি সফটওয়্যার ও টুলস
এই প্রযুক্তিকে রিমোট একসেস বলা হয়! রিমোট একসেস সফটওয়্যার এবং ইন্টারনেট সংযোগ থাকলেই আপনি দুনিয়ার এক স্থানে বসে অন্য স্থানের কম্পিউটারগুলোকে একসেস করতে পারবেন।যেমন আপনার আত্নীয় বা বন্ধুর পিসিতে কোনো সফটওয়্যার ইন্সটল করা, বা কোনো ছোটখাট সমস্যার সমাধান করা কিংবা আপনার গ্রামের বাসার পিসিতে কোনো ছোটখাট সমস্যার সমাধান করা ইত্যাদি। আজকে আমি এরকম ৫টি ফ্রি এবং সহজে ব্যবহারযোগ্য রিমোট একসেস সফটওয়্যার নিয়ে কথা বলতে চলে এসেছি। তো চলুন দেখে নেই কি কি সফটওয়্যার রয়েছে:
টিম ভিউয়ার:

রিমোট একসেস করার জন্য জনপ্রিয় একটি সফটওয়্যার হচ্ছে TeamViewer. এটি অনেক ফিচারসমৃদ্ধ সহজে ব্যবহারযোগ্য এবং প্রায় সব অপারেটিং সিস্টেমকে সার্পোট করে। যে পিসিতে রিমোট একসেস পেতে চান সেখানে 5MB এর TeamViewer QuickSupport সফটওয়্যারটি ইন্সটল করে ৯ ডিজিটের আইডি কোড এবং ৪ ডিজিটের পাসওর্য়াডটি লিখে নিতে হবে। তারপর হোস্ট পিসিতে পূর্ণাঙ্গ TeamViewer সফটওয়্যারটি ইন্সটল করে উক্ত আইডি ও পাসওর্য়াড লিখে এন্টার করলেই কানেক্ট প্রক্রিয়া শুরু হবে। এই সফটওয়্যারে স্ক্রিণ রেকডিং, ফাইল টান্সফার, বেসিক সিস্টেম ইনফরমেশন শেয়ারিং, রিমোট রিবুটসহ বেশ কিছু ফিচার রয়েছে।
ক্রোম রিমোট ডেস্কটপ:
গুগলের Chrome Remote Desktop হচ্ছে একটি ফ্রি এপ যেটির মাধ্যমে ক্রোম ওয়েব ব্রাউজ বা ক্রোমবুক থেকেই সরাসরি রিমোট কন্ট্রোল ফিচার ব্যবহার করা যায়। এই পদ্ধতিতে রিমোট কনট্রোল সুবিধা উপভোগ করতে চাইলে কিছু রিকোয়ারমেন্টস রয়েছে। সেগুলো হলো দুটি পিসিতেই গুগল ক্রোম ব্রাউজার ইন্সটল করা থাকতে হবে, দুটিতেই তাদের গুগল একাউন্টে সাইন করে ৩ মেগাবাইটের ক্রোম রিমোট ডেস্কটপ এপটি ইন্সটল করতে হবে এবং সর্বশেষে রিমোট ডেস্কটপ এপটিতে পারমিশন গ্রান্ট করতে হবে।
ক্রোম রিমোট ডেস্কটপ ইন্সটল করার পর এর ব্যবহার খুবই সোজা। যে পিসিকে রিমোটলি কনট্রোল করা হবে সেটিতে লাল রংয়ের শেয়ার বাটনে ক্লিক করতে হবে এবং তারপর ১২ ডিজিটের একটি একসেস কোড পাবেন। এবার এই একসেস কোডটি যিনি রিমোটলি একসেস করবেন তার কাছে পাঠিয়ে দিন, তিনি তার পিসিতে একসেস বাটনে ক্লিক করে উক্ত ১২ ডিজিটের কোডটি টাইপ করে কানেক্ট বাটনে ক্লিক করলেই প্রসেস চালু হবে।
গুগল ক্রোম রিমোট ডেস্কটপ শুধুমাত্র পিসিকে রিমোটলি কনট্রোল করতে পারবে কিন্তু বিভিন্ন উন্নত মানের ফিচার যেমন ফাইল ট্রান্সফার, VOIP ইত্যাদি ফিচারগুলো এতে নেই।
এমি এডমিন:

Ammyy Admin সাইজে ছোট এবং নন কর্মাশিয়াল ব্যবহারের জন্য একটি ফ্রি রিমোট একসেস সফটওয়্যার। এর সাইজ মাত্র ৭০০ কিলোবাইট। এই সফটওয়্যার ব্যবহারের করে রিমোট একসেস করতে চাইলে দুটি পিসিতেই এমি এডমিন সফটওয়্যার ইন্সটল করে ৮ ডিজিটের আইডি আদান প্রদানের মাধ্যমেই প্রসেস শুরু করা যায়।
তবে লক্ষ্য রাখতে হবে আইডি কোডের মাধ্যমে প্রতি মাসে ১৫ ঘন্টার জন্য রিমোট কনট্রোল, ফাইল ম্যানেজার, ভয়েস চ্যাট এবং RDP কানেক্টশন সুবিধা উপভোগ করতে পারবেন। তবে সরাসরি আইপি এড্রেস ব্যবহার করে কানেক্ট করা হলে এই লিমিট থাকবে না।
সিক্রিন:

Seecreen একটি ছোট সাইজের ফ্রি রিমোট একসেস সফটওয়্যার। সাইজে অনেক ছোট (মাত্র ৬৬৪ কিলোবাইট) এবং জাভার সাহায্যে চলে বিধায় এটি উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্সে ব্যবহার করা যায় এছাড়াও এই সফটওয়্যারটি তাদের নিজস্ব স্ক্রিণ শেয়ারিং প্রোটকল ব্যবহার করে। এছাড়াও এই সফটওয়্যারে সেশন রেকডিং, ভয়েস চ্যাট এবং ফাইল টান্সফারেরও সুবিধা রয়েছে।
এই সফটওয়্যারটি ব্যবহার করার জন্য হোষ্ট পিসিতে ক্লায়েন্ট পিসির রিমোট আইডি এবং পাসওর্য়াড লিখে কানেক্ট করলেই প্রসেস শুরু হয়ে যাবে। এই ছোট্ট রিমোট একসেস সফটওয়্যারটি ব্যবহার করার আগে আপনার এবং রিমোট একসেস পিসিতে লেটেস্ট সংস্করণের জাভা ইন্সটল করা থাকতে হবে।


























0 মন্তব্য(গুলি):
Post a Comment