https://ganbichchitra.blogspot.com/google785737830bcedd5c.htm Photoshop Dream Preset) ~ www.ganbichchitra.blogspot.com

জ্ঞান বিচিত্রা জ্ঞানের আলো,জ্ঞানের সন্ধানে সবাই চলো

AD BANNER
IT World Bangla

Tuesday, August 13, 2019

Photoshop Dream Preset)

চিত্রঃ নিজে চেষ্টা করুন (ড্রিম প্রিসেট)

ফটোশপে কাজ ক্ষেত্রে সবচেয়ে জরুরী জিনিস হল "Personal Creativity". এটি আপনার ফটোশপে কাজের চিন্তা ধারণাকে প্রসস্থ করে। আপনার প্রাতিষ্ঠানিক কুয়ালিফিকেশন যাই হোক না কেন আপনার হাতের কুয়ালিফিকেশন আপনার কাজের দক্ষতাকে বহণ করে।
এটা সর্বোজন প্রসিদ্ধ। এখন আমি ফটোশপের একটি দারুণ প্রিসেট নিয়ে আলোচনা করবো, আশা করি সবার ভালো লাগবে। এই টিউনটা শুধু মাত্র তাদের জন্য যারা ফটোশপকে অন্তর থেকে ভালোবাসে এবং যারা ভবিষ্যৎতের প্রোবাবিলিটিকে বিশ্বাস করে।
এই প্রিসেটের নাম "ভিভিড ড্রিম প্রিসেট" । আমি উপরে যে একটি টিউন ফটো তুলে ধরেছি সেটা এই প্রিসেট দিয়েই তৈরী। এই প্রিসেট দিয়ে আপনি আরো অসাধারণ ফটো ইফেক্ট তৈরী করতে পারেন। এটা আপনার হাতের ক্যাপাসিটির উপর। নিচে এর ক্রিয়েটিং(আংশিক ধাপসহ) এবং ইন্সট্যালেশন পদ্ধতি তোলে ধরলাম।
এটি ফটোশপের প্রায় সকল ভার্সনে(ফটোশপ ৬, ফটোশপ ৫, ফটোশপ সি.সি., এক্সট্যান্ডেড) সাপোর্ট করে। আমি কাজটা করেছি ফটোশপ ৬ এ।
প্রথমে এই লিংক থেকে Zip ফাইলটি ডাউনলোড করে নিন। ফাইল ডাউনলোড করার পর নিচের ইন্সট্রাকশন ফলো করুন।
  • আপনি ফটোশপ ইন্সটল করে না থাকলে ফটোশপের ৬ ভার্সনটি ইন্সটল করে নিন। (এটা আমার প্রিয় ভার্সন)
  • অথবা আপনার ফটোশপের হার্ড ডিস্কের লিংক লোকেশনে যান।
  • যেমন, আমি আমার ফটোশপটা কাস্টমাইজ করে একটি পোর্টেবল ভার্সনে করে Hard Disk এর Computer>>Local Disk(C:)>>Photoshop CS6 লোকেশনে রেখেছি। তবে সাধারণত আপনি ইন্সটল করে রাখলে Program Files বা Program Files(x86) লোকেশনে থাকবে (Windows Only)।
  • এরপর Photoshop CS6 ফোল্ডার থেকে Presets ফোল্ডারে চলে যান এবং Presets এর ভিতরে Brushes ফোল্ডারে প্রবেশ করুন।
  • একটি উইন্ডোতে ডাউনলোড করা ফাইলটি Win Rar দিয়ে ওপেন করুন। সেখান থেকে Vivid Dream Preset.abr ফাইলটি কপি করুন।
  • এবং অন্য উইন্ডোতে ফটোশপের ব্রাশ ফোল্ডারে গিয়ে ABR ফাইলটি পেস্ট করে দিই।
নিচে আমার কম্পিউটারের প্রিসেট ব্রাশের ফাইল লোকেশন এবং ফাইলটি স্ক্রিন শট দিয়ে দেখালাম। ফটোতে ফাইল লোকেশন এবং মেইন ফাইলটি ভালো ভাবে লক্ষ্য করুন।
এর পর ফটোশপ ওপেন করুন।
চিত্রঃ ফটো তৈরীর প্রথম ধাপ (Texturing)
  • ফটোশপে নতুন একটি প্রোজেক্ট নিই।
  • পর্দার পরিমান হবে ১৬০০x১২০০ pixel দিয়ে Setup করি এবং Initial Background White দিই।
  • প্রোজেক্ট ওপেন হলে Background Light Black করে নিই।
  • নিজের পছন্দের Text টি লিখি এবং স্টাইলিশ ফন্ট দিয়ে কাস্টমাইজ করি।
চিত্রঃ Using Dream Brush
  • প্রয়োজনে আরো Text Insert করি এবং স্টাইলের জন্য ফন্টকে ওয়্যারপ করি। (এখানে P কে Warp করা হয়েছে।)
  • একটি লেয়ার নিয়ে কী বোর্ডে B (or, Select Brushes Tool)  চাপি (Press B Key on Photoshop Layout)।
  • ফটো স্ক্রিনে গিয়ে Right Button এ ক্লিক করি এবং সেখান থেকে " Sujune_Vivid_Dream_Set_By_Sujune " এই Brushe টি সিলেক্ট করি। তাহলে নিচের মত ব্রাশগুলো দেখতে পাবো।
  • আমার প্রয়োজন মত ব্রাশ নিয়ে ফটোকে সাজাই। আমি ৩ নাম্বারটা নিয়ে এখানে কাজ করেছি।
চিত্রঃ Dream Brushes
বিভিন্ন গ্রেডিয়েন্ট ব্যবহার করে ব্রাশগুলোকে Design করি। এবং সর্বশেষে একটি পূর্ণাঙ্গ ফটো তৈরী করি। নিচের মতঃ
চিত্রঃ পূর্ণাঙ্গ Creation
আপনার ক্রিয়েটিভিটির উপর নির্ভর করে আপনি এই প্রিসেট কত ভালো ব্যবহার করতে পারবেন।
চাইলে এ সম্পর্কে আরো টিউন ঘুরে আসতে পারেনঃ
SurModifier.Blogspot.Com

0 মন্তব্য(গুলি):

Post a Comment