https://ganbichchitra.blogspot.com/google785737830bcedd5c.htm ফেসবুক রিকমেন্ডেশান বক্স আপনার সাইটে এড করুন | Add Facebook Recommendation Box in Your WordPress Blog ~ www.ganbichchitra.blogspot.com

জ্ঞান বিচিত্রা জ্ঞানের আলো,জ্ঞানের সন্ধানে সবাই চলো

AD BANNER
IT World Bangla

Saturday, May 5, 2018

ফেসবুক রিকমেন্ডেশান বক্স আপনার সাইটে এড করুন | Add Facebook Recommendation Box in Your WordPress Blog



কম্পিউটার ক্লাব বিডি ব্লগে আপনারা দেখেছেন কিভাবে পেজ অর্ধেক স্ক্রল করলে ডান পাশে রিকমেন্ডেশান বক্স উঠে আসে। সেখানে লাইক বাটন থাকে এবং ক্লিক করে পোস্ট ও পড়া যায়। আজ দেখাবো কিভাবে এটি করতে পারবেন।
প্রথমেই এই লিংকে ক্লিক করুন। তারপর যে পেজ আসবে তাতে নিচের ইমেজের মত একটা অংশ পাবেন। সেই অংশ হতে URL of the article এবং Domain এই দুটো ফিল্ডে কোন লেখা থাকলে মুছে দিন। আর বাকী সেটিংস গুলো নিচের ইমেজর মত করে করে নিতে পারেন। তারপরও আমি সকল ফিল্ড সম্পর্কে বলছি।
URL of the article এটা মুছে দিলাম কারন যাতে এটি যে পেজে থাকে সে পেজ হতে রিকমেন্ড করে।
Trigger হলো আপনার এই রিকমেন্ড বক্সটি কিভাবে বা কখন শো করবে। এর ভ্যালু তিনটি।
  • onvisible মানে হচ্ছে আপনার ব্লগের পেজের কোড স্ক্রল হবার সাথে সাথে শো করবে।
  • x% হলো আপনার ব্লগ পেজের কতখানি স্ক্রল করে গেলে এটি শো করবে।
  • manual হলো রিকমেন্ড বক্স শুধু ক্লিকের মাধ্যমে শো করানোর জন্য।
Read Time হচ্ছে কতক্ষণ পর আপনার এই প্লাগিনটা ম্যাক্সিমাইজ হবে বা শো করবে। এটা সেকেন্ডে হিসাব করে।
Verb to display মানে হচ্ছে আপনি কি প্লাগিনে লাইক বাটন বসাবেন নাকি রিকমেন্ড বাটন।
Side ফিল্ডে আপনি সেট করে দিতে পারবেন যে এই রিকমেন্ডেশান বক্স প্লাগিনটা বাম পাশে না ডান পাশে দেখাবে।
Domain অংশটা খালি রাখতে বলেছিলাম কারন হলো এক কোড যাতে সব জায়গায় ইউস করতে পারেন। এইটা খালি রাখার ফলে কোডটা যে ডোমেইনে ইউস হবে সেটাকেই সেট করে নিবে।
Recommend Bar
Recommend Bar
সব ফিল্ডের কাজ শেষে Get Code বাটনে ক্লিক করলে নিচের মত উইন্ডোতে কোড দেখতে পাবেন।
Recommendation Bar 2
Recommendation Bar 2
এখানে দুইধাপে কোড আছে। আমরা ব্লগের থিমের footer.php ফাইলের
ট্যাগের উপরে পুরো কোডটি পেস্ট করে সেভ/আপডেট করবো। প্রথমে দিবো প্রথম বক্সের কোড তারপরে দ্বিতীয় বক্সেরটি। নিচের ইমেজে দেখতে পারেন-
Recommendation Bar 3
Recommendation Bar 3
এবার দেখুন এই কোডে কিছু জিনিস এডিট করা হয়েছে। যেমন কোড হতে x% মুছে 50% বসিয়েছি। তার মানে পেজ অর্ধেক স্ক্রল করার পর রিকমেন্ডেশান বক্সটি দেখাবে।
আপনি চাইলে আপনার ফেসবুক এপ্লিকেশান আইডিও কোডে বসাতে পারেন। এজন্য APP_ID কে আপনার এপ্লিকেশান আইডি দ্বারা রিপ্লেস করতে পারেন।
Recommendation Bar 4
Recommendation Bar 4
ব্যাস হয়ে গেল ফেসবুক রিকমেন্ডেশান বক্স এড করা।
আপনারা চাইলে প্লাগিনও ইউস করতে পারেন। এজন্য প্লাগিন সার্চ অপশনে গিয়ে শুধু facebook লিখে সার্চ দিন। তারপর Facebook প্লাগিনটি ইন্সটল করে ইউস করুন। এটির ইন্সটলেশান ও ব্যবহার এর নিয়ম জানতে প্লাগিন এর পেজ ভিজিট করুন।
ধন্যবাদ।



0 মন্তব্য(গুলি):

Post a Comment