বন্ধুরা, কেমন আছেন সবাই ? ভিবি চর্চা কেমন চলছে ? গতপর্বের টাইম সেট করার প্রোগ্রামের কথা মনে আছে ? গতপর্বে আমরা দেখিয়েছিলাম, কিভাবে এমন কোনো প্রোগ্রাম তৈরি করা যায় যা দিয়ে কম্পিউটারের টাইম বা সময় পরিবর্তন করা যায়। যদি এমন হয় যে, উক্ত প্রোগ্রামটি লোড হওয়ার সাথে সাথে এটি যে সময়ে লোড হল তাও আপনার সামনে প্রদর্শিত হল তা হলে কেমন হয়। আসুন দেখি, কিভাবে এই কাজটি করা যায়।
প্রথমে আমাদের সেই প্রোগ্রামটির কোডফাইল ওপেন করুন।
এবার টুলবক্স থেকে লেবেল টুল্টি সিলেক্ট করুন
এবার তা ফর্মে ড্র্যাগ করুন।
এই লেবেলের ক্যাপশন হিসেবে label1 দেখা যাচ্ছে। লেবেলটি সিলেক্ট করে এর প্রপার্টি উইন্ডোতে caption প্রপার্টিত মান মুছে দিন। ফলে লেবেলের কোনো ক্যাপশন থাকবে না।
এবার লেবেলের Name অপশনে এর নাম দিন timelabel
নিচের মত পাবেন।
এবার form এ ডাবল ক্লিক করে কোড উইন্ডো ওপেন করি। এখন form এর load ইভেন্টের অধীনে নিচের কোডটুকু লিখুন।
timelabel.Caption বলতে timelabel লেবেলের caption কে বোঝানো হচ্ছে যার মান হবে Time যা “=Time” দ্বারা নির্ধারন করা হয়েছে। আর এই পুরো কাজটিই সংঘটিত হবে ফর্ম লোড হওয়ার সময় যা Form_Load() দ্বারা বোঝানো হয়েছে। উল্লেখ্য Form_Load() একটি ফাংশন। এই ফাংশনের প্রথম অংশ অবজেক্টের নাম এবং ২য় অংশ ইভেন্টের নাম নির্দেশ করে।
আসুন প্রোগ্রামটা রান করে দেখি।


























0 মন্তব্য(গুলি):
Post a Comment