https://ganbichchitra.blogspot.com/google785737830bcedd5c.htm প্র্যাক্টিক্যাল ভিজ্যূয়াল বেসিকঃ টাইম সেট করার প্রোগ্রাম তৈরি(২) ~ www.ganbichchitra.blogspot.com

জ্ঞান বিচিত্রা জ্ঞানের আলো,জ্ঞানের সন্ধানে সবাই চলো

AD BANNER
IT World Bangla

Friday, May 18, 2018

প্র্যাক্টিক্যাল ভিজ্যূয়াল বেসিকঃ টাইম সেট করার প্রোগ্রাম তৈরি(২)


বন্ধুরা, সবাই ভালো আছেন তো? প্র্যাক্টিক্যাল ভিজ্যূয়াল বেসিকের গতপর্বে আমি দেখিয়েছিলাম টাইম সেট করার প্রোগ্রামের ভিজ্যূয়াল রূপ তৈরি। আজ দেখাব এর কোডিং।
তার আগে আমাদের প্রোগ্রামের ভিজ্যূয়াল রূপ আরেকবার দেখে নিই।
প্রথম তিনটি টেক্সটবক্স এবং কমান্ডবাটনটির নাম আমরা কি দিয়েছিলাম মনে আছে তো?
১ম টেক্সটবক্সের নাম=txthour
২য় টেক্সটবক্সের নাম=txtmin
৩য় টেক্সটবক্সের নাম=txtsec
কমান্ডবাটনের নাম=cmdset
প্রথমে cmdset বাটনটির উপর ডাবল ক্লিক করুন। একটি উইন্ডো আসবে। এখানেই আপনাকে কোডিং করতে হবে।
এই উইন্ডোর ডানপাশে একটি ড্রপ ডাউন বক্স এবং বাম পাশে আরেকটি আরেকটি ড্রপ ডাউন বক্স দেখতে পাবেন।
বামপাশের ড্রপ ডাউন বক্সে অবজেক্টের লিস্ট দেখতে পাবেন যে সকল অবজেক্ট আপনি আপনার প্রোগ্রামে যোগ করেছেন।
ডানপাশের ড্রপ ডাউন বক্সে ইভেন্টের নাম লিস্ট পাবেন
ইভেন্ট হল কোনো অবজেক্টের একটি ঘটনা। যেমন, একটি বাটনকে ক্লিক করা হয়,এর উপর মাউস রাখা হয় ইত্যাদি। এই ক্লিক করা এবং এর উপর মাউস রাখাকে যথাক্রমে click ইভেন্ট এবং mouseover ইভেন্ট বলা হয়।
এখন এই দুটি ড্রপ ডাউন বক্স থেকে যথাক্রমে cmdset কমান্ড বাটন অবজেক্ট এবং click ইভেন্ট সিলেক্ট করে নিচের কোডটুকু লিখুন।
এই কোডে আপনাকে শুধু হাইলাইট করা কোডটুকুই লিখতে হবে । অন্যান্য লেখা আগে থেকেই থাকবে।
txthour.text  বলতে txthour নামের টেক্সটবক্সে যে text বা লেখা আছে তাকে বোঝানো হচ্ছে।
একইভাবে
txtmin.text  বলতে txtmin  নামের টেক্সটবক্সে যে text বা লেখা আছে তাকে বোঝানো হচ্ছে।
txtsec.text  বলতে txthsec নামের টেক্সটবক্সে যে text বা লেখা আছে তাকে বোঝানো হচ্ছে।
এখানে আপনি নিচের মত লিখুন।
“&” এর মাধ্যমে txthour, txtmin এবং txtsec টেক্সটবক্সে যে সকল টেক্সট আছে তাদের যুক্ত করা হয়েছে “:” কে এবং এই সংযুক্ত ফলাফলকে Time হিসেবে সেট করা হয়েছে “Time = ” এর মাধ্যমে।
আসুন এবার প্রোগ্রামটা চালিয়ে দেখি।
কম্পিটারের ঘড়িতে এখন নিচের সময় দেখা যাচ্ছে।
প্রোগ্রামটি রান করা হল।
Set time বাটন প্রেস করার পরে

0 মন্তব্য(গুলি):

Post a Comment