ভিজ্যুয়াল বেসিক দিয়ে এর আগে একটি প্রজেক্ট ‘এইচটিএমএল লিংক ক্রিয়েটর ডাউনলোড করুন এবং সোর্স’ দিয়েছিলাম। আজ দেখাবো কিভাবে On Top (অন টপ) অপশন বসাতে পারবেন এবং কিভাবে আপনার ফর্মে Multitab (মাল্টিট্যাব) বসাতে পারবেন।
On Top – অনটপ: অনেকেই
মিডিয়া প্লেয়ারে ভিডিও প্লে করে তারপরে কাজ করেন। আমিও মুভি চালু রেখে
কাজ করি। এজন্য আমরা অনটপ অপশন ব্যবহার করি। যার ফলে অন্য কোন উইন্ডোতে কাজ
করলেও প্লেয়ারটি নিচে চলে যায় না।
প্রথমেই একটি চেকবক্স বসান আপনার ফর্মে।
সেটির নাম দিন on_top এবং সেটির টেক্সট দিন On Top। এবার চেকবক্সটিতে ডাবল
ক্লিক করুন এবং কার্সর যে পজিশনে থাকবে সেখানে নিচের কোডটুকু বসান।
1
2
3
4
5
| If on_top.Checked ThenMe.TopMost = TrueElseMe.TopMost = FalseEnd If |
ব্যাস এবার প্রোগ্রাম রান করুন কীবোর্ড হতে
F5 কী প্রেস করে। এবার চেক বক্সটি চেক করে দিন। তারপরে অন্য উইন্ডোতে
ক্লিক করুন। দেখবেন আপনার প্রোগ্রামটির ফর্ম নিচে চলে যাচ্ছে না। এবার চেক
বক্সটি আনচেক করে অন্য উইন্ডোতে ক্লিক করুন। তাহলে দেখতে পাবেন আপনার
প্রোগ্রামটির ফর্ম নিচে চলে যাচ্ছে।
Multitab – মাল্টিট্যাব: যেকোন ফাইলের প্রোপার্টিজে গেলেই আমরা অনেক ট্যাব সম্বলিত একটি উইন্ডো পাই। এটিই হচ্ছে মাল্টিট্যাব।
বাম পাশে টুলবক্স হতে Tab Control অপশনটি
ড্রাগ করে ফর্মে ছাড়ুন। এটিই মাল্টিট্যাব অপশন। এবার এখানে নরমার ফর্মের
মতই বাটন, টেক্সবক্স, লেবেল বসাতে পারবেন। ট্যাব বক্সের টাইটেল গুলোতে
ক্লিক করলে ডান পাশে একটা এ্যারো পাবেন। চিত্রে মার্ক করা আছে। সেটাতে
ক্লিক করলে Add Tab এবং Remove Tab নামে দুটো অপশন পাবেন। সেখান থেকে ট্যাব
এড আর এডিট করতে পারেন। অথবা ডান পাশে Properties প্যানেলে Tab Pages
(Collection) এর পাশে (…) এই চিহ্ন বাটনটিতে ক্লিক করে ট্যাব নিয়ো কাজ
করতে পারবেন। এই বাটনটি দেখা না গেলে সেখানে ক্লিক করলেই বাটনটি শো করবে।
বাটনটিতে ক্লিক করলে TabPage Collection Editor নামে একটা উইন্ডো পাবেন।
নিচে স্ক্রীনশটে দেখানো হয়েছে।
এখান TabPage Collection Editor উইন্ডোতে
দেখবেন Add ও Remove নামে বাটন আছে যা ট্যাব এড ও রিমুভের কাজে আসে। ঠিক
তার ডানে আপার ও লোয়ার এরো আছে যা ট্যাব পজিশান চেঞ্জের কাজে আসে। আর
ট্যাবের নাম পরিবর্তনের জন্য একই উইন্ডোর Members: হতে ট্যাব সিলেক্ট করে
ডানের প্যানেলের Text ফিল্ডটি পরিবর্তন করুন। এখানে ট্যাবের অনেক
প্রোপার্টিজ আসে সেগুলোও বিভিন্ন কাজে আসবে। কাজ শেষে ok দিন।
আশা করি আপনারা দুইটো কাজই বুঝতে পেরেছেন। এই সিসির কোথাও বুঝতে সমস্যা হলে নিচে মন্তব্যে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।
[Tested in VB 2008]


























0 মন্তব্য(গুলি):
Post a Comment