বন্ধুরা কেমন আছেন সবাই ? নিশ্চয়ই ভালো। ভিবি চর্চা কেমন চলছে? তাও নিশ্চয়ই ভালো। ভিবির গতপর্বে আমরা দেখেছিলাম কিভাবে একটি স্টপ ওয়াচের ভিজ্যূয়াল রূপ দান করা যায়। আজ আমরা দেখব কিভাবে কোডিং করে একে পরিপূর্ণ রূপ দেয়া যায়। চলুন তাহলে শুরু করা যাক।
আমাদের স্টপ ওয়াচটি ছিল এমন’
start/stop ক্যাপশনযুক্ত বাটনে ডাবল ক্লিক করে কোড উইন্ডো ওপেন করুন। তাতে নিচের মত লিখুন।
এখানে start/stop ক্যাপশনযুক্ত বাটন হল command1. এর ক্লিক ইভেন্টে উক্ত কোড লিখা হল।
If Timer1.Enabled = False Then
Timer1.Enabled = True
Else
Timer1.Enabled = False
End If
Timer1.Enabled = True
Else
Timer1.Enabled = False
End If
লিখার অর্থ যদি(if),timer1 এনাবল করা না থাকে (Timer1.Enabled=False) তাহলে তা যেনো এনাবল হয় অর্থাৎ চলতে শুরু করে(Timer1.Enabled = True)
আর তা না হলে(Else) অর্থাৎ, timer1 এনাবল করা থাকলে(Timer1.Enabled=True) তাহলে তা যেনো ডিজেবল হয় (Timer1.Enabled = False)
এবার command2 বাটনে অর্থা RESET ক্যাপশনযুক্ত বাটনে নিচের কোড লিখুন ক্লিক ইভেন্টে নিচের কোডগুলো লিখুন
timer1 ডিজেবল হবে যদি তা এনাবল থাকে (Timer1.Enabled = False)
hrlbl.Caption = “0” এর মাধ্যমে hrlbl এর ক্যাপশন হবে “০”
minlbl.Caption = “00” এর মাধ্যমে minlbl এর ক্যাপশন হবে “০0”
seclbl.Caption = “00” এর মাধ্যমে seclbl এর ক্যাপশন হবে “০0”
অর্থাৎ RESET বাটনে ক্লিক করার মাধ্যমে স্টপ ওয়াচ প্রাথমিক অবস্থায় ফিরে যাবে।
বন্ধুরা, বুঝতে সমস্যা হচ্ছে না তো। যদি সমস্যা না হয় তবে চর্চা করতে থাকুন নিজে নিজে। এখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ কোডিং করাটা বাকি আছে। আজ তা নিয়ে আমি পরবর্তী পর্বে আলোচনা করব ইনশা আল্লাহ। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।





























0 মন্তব্য(গুলি):
Post a Comment