বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। ভিবির গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে আমাদের তৈরি স্টপ ওয়াচে কোড লিখতে হবে । তবে একটি গুরুত্বপূর্ণ বাকি রেখেছিলাম, যা হল timer1 এর কোড। আজ তা নিয়েই আমি আলোচনা করব।
timer1 এর timer ইভেন্টে নিচের কোডটুকু লিখুন।
seclbl.Caption = Val(seclbl.Caption) + “1”
If seclbl.Caption = “60” Then
seclbl.Caption = “00”
minlbl.Caption = Val(minlbl.Caption) + “1”
End If
If minlbl.Caption = “60” Then
minlbl.Caption = “00”
hrlbl.Caption = Val(hrlbl.Caption) + “1”
If seclbl.Caption = “60” Then
seclbl.Caption = “00”
minlbl.Caption = Val(minlbl.Caption) + “1”
End If
If minlbl.Caption = “60” Then
minlbl.Caption = “00”
hrlbl.Caption = Val(hrlbl.Caption) + “1”
End If
এখানে seclbl.Caption = Val(seclbl.Caption) + “1” এর মাধ্যমে বলা হচ্ছে seclbl নামে লেবেলের ক্যাপশন(seclbl.Caption) হিসেবে এতে যে মান আছে (Val(seclbl.Caption)) তার সাথে ১ যোগ করলে যত হয় তত সংখ্যাকে সেট করতে। যেমন, এই লেবেলের ক্যাপশন যদি ১ হয় তবে পরবর্তী timer ইভেন্টে এর মান হবে ২।
উল্লেখ্য timer1 এর ইন্টারভেল এর মান সেট করা হয়েছে ১০০০ অর্থাৎ ১ সেকেন্ড। ফলে প্রতি সেকেন্ডেই timer ইভেন্ট সংঘটিত হবে হবে এই কোড কাজ করবে।
পরের লাইনে
If seclbl.Caption = “60” Then
seclbl.Caption = “00”
minlbl.Caption = Val(minlbl.Caption) + “1”
End If
seclbl.Caption = “00”
minlbl.Caption = Val(minlbl.Caption) + “1”
End If
এর মাধ্যমে বোঝানো হচ্ছে, যদি (if) , seclbl এর ক্যাপশন 60 হয়(seclbl.Caption = “60” ) তবে এর ক্যাপশন যেনো “০০ ” হয় (seclbl.Caption = “00”) এবং minilbl লেবেলের ক্যাপশন যেনো হয় এর যে ক্যাপশন আছে তার থেকে 1 বেশি (minlbl.Caption = Val(minlbl.Caption) + “1”)
একই ভাবে
If minlbl.Caption = “60” Then
minlbl.Caption = “00”
hrlbl.Caption = Val(hrlbl.Caption) + “1”
minlbl.Caption = “00”
hrlbl.Caption = Val(hrlbl.Caption) + “1”
End If
এর মাধ্যমে বলা হয়েছে minilbl এর ক্যাপশন ১ করে বাড়তে বাড়তে যখন ৬০ হবে (minlbl.Caption = “60”) তখন যেনো এর ক্যাপশন হিসেবে “০০” নির্ধারিত হয়। এবং hrlbl এর ক্যাপশন এর আগের ক্যাপশনের মানের চেয়ে ১ বেশি হয়(hrlbl.Caption = Val(hrlbl.Caption) + “1”)
আসুন আমাদের স্টপ ওয়াচটাকে একবার রান করে দেখি।
START/STOP এ ক্লিক করার পরে এটি চলতে শুরু করবে।
RESET বাটনে ক্লিক করলে এটি প্রাথমিল অবস্থায় ফিরে যাব।



























0 মন্তব্য(গুলি):
Post a Comment